সাইপ্রাস বিএনপির ইফতার মাহফিল
সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার এক রেস্টুরেন্টে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১লা মার্চ রোববারইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাস বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধানউপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এনামুল হক। সুজন ভুঁইয়া সভাপতি,সাইপ্রাস বিএনপি। সাংবাদিক মাহাফুজুল হক চৌধুরী, মুখপাত্র সাইপ্রাস বিএনপি। তানভির সরোয়ার সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইপ্রাস বিএনপি। একে নিরব, সভাপতি সাইপ্রাস যুবদল।
সাইপ্রাস বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম টুটুলের সভাপতিত্বে ও সহ সভাপতি সুলতানআহমেদের সঞ্চালনায় অনুষ্টানে বক্তারা বলেন,সাইপ্রাস বিএনপি একটা অত্যন্ত সুসংগঠিত সংগঠন। যেটা বিগত ১৭ বছর ধরে আওয়ামিলীগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসের মাটিতে সবসময় সোচ্চার ছিল। এবং বাংলাদেশ থেকে আসা যে,সকল বিএনপি নেতা-কর্মীরা দেশে রাজনৈতিক মামলা হামলার শিকার ছিল তাদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হত।
সাইপ্রাস বিএনপি সাইপ্রাসে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান সবকিছুই পালন করে গেছে এবং ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকার আশ্বাস দিয়েছে বক্তারা। সাইপ্রাস বিএনপি কেবল একটা রাজনৈতিক সংগঠনই নয়, এখানে বাংলাদেশের কোন কমিউনিটি না থাকায় সাইপ্রাস বিএনপি সে কমিউনিটির দায়িত্বও পালন করছে।প্রায় দশ হাজার বাংলাদেশির বসবাস ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রে।
তাদের যে কোন সুবিধা-অসুবিধায় সাইপ্রাস বিএনপি সবসময় পাশে থেকে কাজ করেছে।একটা নির্দিষ্ট দালাল চক্র বাংলাদেশ এম্বাসির সাথে দীর্ঘদিন যাবত চুক্তি করে সাইপ্রাসে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে অনেক টাকা নেওয়ার যে অভিযোগ রয়েছে সেটি এখন বিএনপি সরকার আসার পর পাসপোর্ট নবায়নের সমস্ত কার্যক্রম সাইপ্রাস বিএনপির মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা।এবং সরকারি নির্ধারিত ফি থেকে কোন অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য ও প্রবাসীরা যাতে সহজ প্রক্রিয়ায় পাসপোর্ট নবায়ন করতে পারে সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সাইপ্রাস বিএনপি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাইপ্রাস বিএনপির সদস্য ইমরান সরদার হোসেন, মিল্লাত রহমান ও মামুন হোসেন।













