মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জার্মানির সীমান্তে চেকিং ২০২৬ এর সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত

আশ্রয়দাবি কমলেও শেনজেন নিয়ন্ত্রণ বাড়ানো, ইইউ নতুন নিয়মের অপেক্ষায়

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম
জার্মানির সীমান্তে চেকিং ২০২৬ এর সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত

জার্মান সরকার সীমান্তে অস্থায়ী নিয়ন্ত্রণ আরও ছয় মাস বাড়িয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাঝামাঝি পর্যন্ত বলবৎ করেছে। এই স্পট চেক ২০২৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এবং ইতিমধ্যে দুবার বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওনার্ড কামিনস্কি বলেন, “স্থানীয় কর্তৃপক্ষ এখনও চাপে রয়েছে, আমাদের আরও পদক্ষেপ নিতে হবে যাতে দেশ ও সমাজের জন্য টেকসই পরিস্থিতি তৈরি হয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট নিশ্চিত করেছেন, ১৫ মার্চের পর থেকে আরও অর্ধেক বছরের জন্য চেক চলবে এবং ইইউ কমিশনে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে। শেনজেন চুক্তির অধীনে অভ্যন্তরীণ সীমান্ত চেক সাধারণত নিষিদ্ধ, তবে জরুরি অবস্থায় ছয় মাসের জন্য অনুমোদিত—যা নতুন ইইউ নিয়মে এক বছরের মধ্যে সীমাবদ্ধ। পোল্যান্ড, অস্ট্রিয়া সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জার্মানি অনিয়মিত অভিবাসন ও নিরাপত্তার হুমকির কারণে চেক চালিয়ে যাচ্ছে।

২০২৪ সেপ্টেম্বর থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রায় ৫০,০০০ লোককে চেক করে ফেরত পাঠানো হয়েছে। আশ্রয়দাবি তীব্রভাবে কমেছে—২০২৪ সালে ২ লাখ ২৯ হাজার ৭৫১ (৩০% হ্রাস), ২০২৫ সালে ১ লাখ ১৩ হাজার ২৩৬ (অর্ধেকেরও কম)। সরকার এর জন্য সীমান্ত প্রত্যাখ্যান, পারিবারিক পুনর্মিলন কঠোরকরণ এবং নির্বাসন ২০% বৃদ্ধিকে কারণ হিসেবে দাবি করছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার (মে ২০২৫ থেকে ক্ষমতায়) সীমান্তে আরও পুলিশ মোতায়েন করেছে, আফগানিস্তান ও সিরিয়ায় দোষী অপরাধী নির্বাসিত করছে। পূর্ববর্তী মধ্য-বামপন্থী সরকার (ওলাফ স্কোলজের নেতৃত্বে) বিদেশি নাগরিকদের হামলার পর ২০২৪-এ চেক শুরু করেছিল। জুন মাসে আদালত সোমালি আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো অবৈধ বললেও চেক অব্যাহত।​

ইইউ-এর নতুন অভিবাসন নিয়মাবলী ২০২৬ জুন থেকে কার্যকর হবে, যা শেনজেন স্থগিতাদেশের উপর নজর দেবে। কামিনস্কি বলেন, “অভিবাসন নীতির সংস্কার শুরু হয়েছে, কিন্তু শেষ হয়নি।” মের্জ ডিসেম্বরে বলেছিলেন, ইইউ-এর বহির্সীমান্ত পুলিশিংয়ের পর চেক শেষ হবে।

এবার আঞ্চলিক নির্বাচনের আগে জরিপে অতি-ডানপন্থী অ্যাফডি (অল্টারনেটিভ ফর জার্মানি) মের্জের সিডিইউ-এর সমান ভোট পাচ্ছে। ব্র্যান্ডেনবার্গের এসপিডি স্বরাষ্ট্রমন্ত্রী রেনে উইল্কে চেক বন্ধের রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন: “প্রস্থানের প্রস্তুতি এখনই শুরু করুন।” বিশেষজ্ঞরা এই বাড়ানোকে প্রধানত প্রতীকী বলছেন

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক