সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

উলিপুরে ফ্রি স্বাস্থ্যসেবার জন্য ৫ স্কুল পেল ল্যাপটপ, সঙ্গে ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
উলিপুরে ফ্রি স্বাস্থ্যসেবার জন্য ৫ স্কুল পেল ল্যাপটপ, সঙ্গে ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ৭০০ শিক্ষার্থীর মুখে হাসি ফোটাল কাগজবাড়ি নামে একটি প্রতিষ্ঠান। ‘মায়ের ভাষা অন্তরে, শিক্ষা-স্বাস্থ্য সবার তরে’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‌‌উপজেলার সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের অন্তত ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার। বিশেষ অতিথি ছিলেন, তরুণ সমাজসেবক ও আলোর কাফেলা সংগঠনের সভাপতি বিপ্লব আনসারী, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার, গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউসট উলিপুর উপজেলার কমিশনার মুহা. রফিকুল ইসলাম আনসারী, নওয়াব বেনু ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক এনামুল হক, দৈনিক যুগান্তরের উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের কোলাহল, অতিথিদের আগমন এবং নানা কার্যক্রমে সরগরম হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পূর্বঘোষণা অনুযায়ী বিদ্যালয় উলিপুর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের জন্য ল্যাপটপ প্রদান করা হয়। এই ল্যাপটপের মাধ্যমে কাগজবাড়ির একজন প্রতিনিধি সারা বছর বিশেষজ্ঞ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। বিশেষজ্ঞ ডাক্তাররে মাধ্যমে এই স্বাস্থ্যসেবা প্রদান করবে মেডিকো বায়ো।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ও বছরব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান প্রশংসনীয় উদ্যোগ। এতে গ্রামীণ স্কুলগুলোতে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিক্ষাসামগ্রীর অভাবে তাদের আর স্কুলে আসা বন্ধ হবে না।

শিক্ষার্থীদের জন্য কাগজবাড়ির স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রসংশা করে তিনি বলেন, এ উদ্যোগের ফলে স্কুলে বসেই শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদেরকে এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে নার্গিস ফাতিমা বলেন, তিনটি বিষয় সব সময় তোমাদের মেনে চলতে হবে। তাহলো- সব সময় সৎ থাকা, সময়ের দাম দেওয়া এবং দায়িত্ববান হওয়া।

তিনি আরও বলেন, আজ কাগজবাড়ি এখানে এসেছে। গ্রামের স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমার উপজেলার স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে যদি কেউ একটি পেন্সিল দিয়েও সহায়তা করে তার জন্য আমি কৃতজ্ঞ থাকি। আমিও নিজেও কাজগবাড়ির এই স্বাস্থ্যসেবা গ্রহণ করব। আমার উপজেলায় শিক্ষা পরিবারে যারা আছে তারাও এর আওতাভুক্ত হবে বলে জানান তিনি।

তরুণ সমাজসেবক ও আলোর কাফেলা সংগঠনের সভাপতি বিপ্লব আনসারী বলেন, কাগজবাড়ি যে উদ্যোগ নিয়ে আমাদের এখানে এসেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা চাই উলিপুরের প্রত্যেকটা শিক্ষার্থী এই সুযোগ সুবিধা পাবে।

কাগজবাড়ি ইডিটেকের পরিচালক জাহিদ আনোয়ার বলেন, আজ আমরা মহান এক উদ্যোগ নিয়ে উলিপুরে এসেছি। এখানকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু উলিপুর নয়, কাগজবাড়ির এই কার্যক্রম পুরো কুড়িগ্রাম ছড়িয়ে দিতে চাই।

কাগজবাড়ি ইডিটেকের আন্তর্জাতিক গণসংযোগ কর্মকর্তা নুর এ আব্দুল্লাহ হামদি বলেন, কাগজবাড়িকে আমরা দেশের বাইরেও ছড়িয়ে দিতে চাই। তারই ধারাবাহিকতায় ভাষার মাসে বিশ্বের ২১টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। তিনি আরও বলেন, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কম খরচে ভর্তি হওয়ার সুযোগ তৈরির পাশাপাশি প্রতিবছর একজন শিক্ষার্থীকে বিনামূল্যে বিদেশে লেখাপড়ার সুযোগ করে দেবে কাগজবাড়ি।

সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম খন্দকার বলেন, শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা শিক্ষা ও স্বাস্থ্যগত সুযোগ সুবিধা থেকে অনেক বেশি বঞ্চিত। তাদের জন্য কাগজবাড়ি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল হেলথ ক্যাম্প পরিচালিত হয়। শিক্ষার্থীরা সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণের সুযোগ পায়।

পাশাপাশি আয়োজন করা হয় হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননাও দেওয়া হয়। এছাড়া কাগজবাড়ি পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে শিক্ষা ও স্বাস্থ্যে অবদান রাখায় আলোর কাফেলা সংগঠনের পক্ষ থেকে কাগজবাড়িকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক