সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরান ১০ দিনের মধ্যে সমঝোতা না করলে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ এম
ইরান ১০ দিনের মধ্যে সমঝোতা না করলে হামলার হুমকি ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১০দিনের মধ্যে চুক্তি করতে হুমকি দিয়ে বলেছেন, “চুক্তি হলে ভালো, না হলে খুব খারাপ কিছু ঘটবে,” যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

পেন্টাগনের তথ্যমতে, এ অঞ্চলে এখন দুইটি বিমানবাহী রণতরি গ্রুপ, একাধিক ডেস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিনসহ ৫০-এর বেশি যুদ্ধবিমান (এফ-৩৫, এফ-২২, এফ-১৬ সহ) মোতায়েন হয়েছে, সঙ্গে জ্বালানি ট্যাঙ্কার ও বি-২ স্টিলথ বোমার। এছাড়া গত মাসে প্যাট্রিয়ট ও থাড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ঘাঁটিতে স্থাপিত হয়েছে, যা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সক্ষম। এসব ঘাঁটিতে ৩০-৪০ হাজার সেনা অবস্থান করছেন, যা গত জানুয়ারির ইরানি বিক্ষোভের সময়ের দুর্বলতা দূর করেছে।

গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ওমানি মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের মধ্যে “গাইডিং প্রিন্সিপালস” নিয়ে অগ্রগতি হয়েছে বলে ঘোষণা করা হয়। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমাবদ্ধতা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিস্তারিত বিতর্ক এখনও অমীমাংসিত।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’ বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র পেলে মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব,” এবং ১০ দিনের মধ্যে ফলাফল জানিয়ে দেবেন। গত বছর জুনের ইরান–ইসরায়েল যুদ্ধে মার্কিন হামলায় কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এখনকার উত্তেজনার পটভূমি।

ইরান অভিযোগ অস্বীকার করে বলছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ; তবে ইউএনকে জানিয়েছে যেকোনো হামলার “সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া” দেবে। জনস হপকিনসের ভালি নাসর বলছেন, কূটনীতি চলাকালীন উভয় পক্ষই সময় কিনছে, কিন্তু হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে। রাশিয়া ও অন্যান্য দেশ যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক ওয়াশিংটন সফরে ট্রাম্পের কাছে ইরানের বিরুদ্ধে চারটি হামলা বিকল্প উপস্থাপন করেছেন ইসরায়েলি নেতৃত্বাধীন থেকে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ অভিযান পর্যন্ত। ইসরায়েলি সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, নিরাপত্তা কমিটির বৈঠক সংক্ষিপ্ত করা হয়েছে যুদ্ধপ্রস্তুতির জন্য। তাঁরা চান, হামলা করে ইরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা যাক।

সৌদি, তুরস্কসহ আরব দেশগুলো মধ্যস্থতা করছে, যুদ্ধ হলে তেলমূল্য ও অর্থনীতিতে বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছে। বিশেষজ্ঞরা মনে করেন, সীমিত হামলা থেকে দ্রুত বড় যুদ্ধে রূপান্তর হতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানি সংকট ডেকে আনবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক