ভিসা ছাড়াই ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
নতুন হেনলি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দুই ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠেছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই ৩৭টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।
এসব দেশের মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা রয়েছে, আবার কিছু দেশে ই-ভিসার মাধ্যমে প্রবেশ করা যায়।
শীর্ষ দেশসমূহ
তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।
ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা বৃদ্ধি পাওয়ায় ব্যবসা, শিক্ষা ও পর্যটনভিত্তিক ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










