শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২০ হাজার বাংলাদেশিদের সামনে যে চ্যালেঞ্জ

স্পেনে ৫ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন

সিদ্দিকুর রাহমান, স্পেন প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ এম
স্পেনে ৫ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন

স্পেন সরকার ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ লাখ অবৈধ অভিবাসীকে নিয়মিত করতে  উদ্যোগ নিয়েছেন । এই পদক্ষেপের আওতায় বাংলাদেশি প্রবাসীরা অনেকেই নিয়মিত হওয়ার সুযোগ পাবেন।  তবে পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট ইস্যুতে দীর্ঘসূত্রতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রায় ১০ হাজার বাংলাদেশি প্রবাসী এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

স্পেন সরকার সম্প্রতি ৫ লাখ অবৈধ অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ স্পেনের অভিবাসী ইতিহাসে একটি বড় ঘটনা এবং স্পেনসহ ইউরোপের অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। ২০০১ ও ২০০৫ সালে স্পেনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও, ২০২৬ সালের আগে এ রকম সহজ শর্তে অভিবাসীদের নিয়মিত করার সিদ্ধান্ত আগে কখনো নেওয়া হয়নি।

স্পেনের এই উদ্যোগে বিশেষভাবে উপকৃত হবেন বাংলাদেশি প্রবাসীরা, যাদের মধ্যে প্রায় ২০ হাজার মানুষ এই সুযোগ থেকে উপকৃত হতে পারবেন। তবে ৩১ ডিসেম্বর ২০২৫ এর আগে যারা স্পেনে প্রবেশ করেছেন, শুধু তারাই এই সুবিধা পাবেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্পেনের নিয়মিতকরণ প্রক্রিয়া যদিও সহজ শর্তে, তবে এর জন্য আবেদনকারী প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট ইস্যু দ্রুত নিশ্চিত করতে হবে। কিন্তু বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্য সরকারি দপ্তরের কাজের গতি খুব ধীর হওয়ায় প্রবাসীরা এই প্রক্রিয়া সময়মতো শেষ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন। পাসপোর্ট নবায়ন এবং পুলিশ ক্লিয়ারেন্স ইস্যুর প্রক্রিয়ায় দেরির কারণে অনেক বাংলাদেশি প্রবাসী যথাসময়ে আবেদন করতে পারছেন না, যা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা এখন উদ্বেগ প্রকাশ করেছেন যে যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা এই সুযোগ হারাবেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর উচিত, পাসপোর্ট নবায়ন এবং পুলিশ ক্লিয়ারেন্সের প্রক্রিয়া ত্বরান্বিত করা, যাতে প্রবাসীরা এই সুযোগ থেকে বঞ্চিত না হন।
বাংলাদেশি প্রবাসীরা তাদের সঠিক ডকুমেন্টেস সম্পন্ন করতে স্পেন সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস স্পেনকে আরও কার্যকরভাবে কাজ করার জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে।

স্পেন সরকার জানিয়েছে, আবেদনপ্রক্রিয়া এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে এবং শেষ তারিখ হবে ৩০ জুন ২০২৬। আবেদনকারীদের জন্য কোনো কাজের কন্ট্রাক্ট লাগবে না, শুধু পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রমাণপত্র যথাযথভাবে জমা দিতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন বলেন, কারও প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত বুলেটিন আসেনি, তখনই আপনারা সঠিক তথ্য পাবেন।

অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী বলেন, স্পেনের এই নিয়মিতকরণ পদক্ষেপ বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিরল সুযোগ, তবে সরকারের দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে এটি অনেকেই হারাতে পারেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস স্পেনকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।
মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার বলেন, যদি এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়, তবে স্পেনের অভিবাসী নিয়মিতকরণের এই উদ্যোগ বাংলাদেশিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে অবহিত করেছি, সবাই আন্তরিকভাবে দ্রুত সময়ের মধ্যে সমাধানের সর্বাত্মক প্রতিশ্রুতি দিয়েছেন।’ তবে দূতাবাস এবং কমিউনিটির সমন্বয় করা উচিত বলে মনে করেন অভিজ্ঞ কমিউনিটি ব্যক্তিত্বরা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক