শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইতিহাসের নীরব সাক্ষী করদোভা

যে মসজিদে নামাজ পড়া নিষেধ

আফছার হোসাইন, মালাগা,স্পেন প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম
যে মসজিদে নামাজ পড়া নিষেধ

স্পেনের আন্দালুসিয়ার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ইতিহাসের এক বিস্ময়কর নিদর্শন হলো করদোভা মসজিদ। যা আজ ‘মেজকিতা- ক্যাথেড্রাল অব করদোভা’ নামে পরিচিত। উমাইয়া শাসক আবদুর রহমান প্রথমের উদ্যোগে ৭৮৫ খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হওয়া এই মহিমান্বিত মসজিদ একসময় ইসলামী বিশ্বের গর্ব হিসেবে বিবেচিত হতো। তার উত্তরসূরিদের শাসনামলে ধারাবাহিক সম্প্রসারণের ফলে এটি পরিণত হয় ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে শৈল্পিক মসজিদগুলোর একটি।ইসলামী শাসনামলে এখানে একসঙ্গে প্রায় ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। করদোভা তখন ছিল জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও সাহিত্যচর্চার অন্যতম কেন্দ্র। মসজিদটি শুধু ইবাদতের স্থানই নয়, বরং একটি শিক্ষা কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে লাল-সাদা রঙের অসংখ্য খিলান, শত শত মার্বেল স্তম্ভ আর প্রশস্ত অঙ্গনের শোভা। কমলা গাছের সারিবদ্ধ বাগান যেন আন্দালুসিয়ার নান্দনিকতার প্রতীক। বিশেষ করে মিহরাবের ওপর সোনালি মোজাইকে খোদাই করা পবিত্র কোরআনের আয়াত—বিশেষত আয়াতুল কুরসি—ইসলামী শিল্পকলার এক অনবদ্য নিদর্শন। শত শত বছর পেরিয়েও এই অলঙ্করণ আজও ইতিহাসের গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়।তবে পরিতাপের বিষয় হলো, আট শতাব্দীরও বেশি সময় মুসলিম শাসনের অধীনে থাকা এই পবিত্র স্থাপনায় মুসলমানদের নামাজ আদায় নিষিদ্ধ। ১২৩৬ সালে খ্রিস্টান রাজা ফের্দিনান্দ তৃতীয় করদোভা দখল করার পর মসজিদটিকে ক্যাথেড্রালে রূপান্তর করা হয়। পরবর্তীতে এর কেন্দ্রস্থলে নির্মিত হয় একটি বিশাল গির্জা, যা ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্যশৈলীর এক বিরল সংমিশ্রণ সৃষ্টি করেছে।মসজিদের প্রাচীন অযুখানার স্থানে গড়ে তোলা হয়েছে চ্যাপল। বর্তমানে কেউ যদি আবেগে দু’হাত তুলে সিজদায় ঝুঁকে পড়েন, সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাকে থামিয়ে দেন। যেখানে একসময় আল্লাহর ইবাদতে মুখরিত ছিল পরিবেশ, আজ সেখানে ধর্মীয় আচার পালনের সুযোগ নেই—শুধু ইতিহাস দেখার অনুমতি।

১৯৮৪ সালে ইউনেস্কো করদোভা মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি দেয়। বর্তমানে এটি স্পেনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতিদিন হাজারো পর্যটক পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে এই স্থাপত্য বিস্ময় ঘুরে দেখছেন এবং আন্দালুসিয়ার স্বর্ণযুগের স্মৃতিচিহ্নের সাক্ষী হচ্ছেন।ইতিহাসবিদদের মতে, করদোভা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি মুসলিম সভ্যতার জ্ঞানচর্চা, সহনশীলতা ও শিল্পরুচির প্রতীক। এই মসজিদ প্রমাণ করে, একসময় ইউরোপের বুকে ইসলামি শাসন কীভাবে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়েছিল।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আজও করদোভা মসজিদ দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে—যা আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী সভ্যতার গৌরবময় অতীত এবং সেই অধ্যায়ের উত্থান-পতনের বেদনাময় বাস্তবতা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক