মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‌ওয়েব সামিট: প্রযুক্তি ও সংযুক্তিতে নতুন দিগন্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম
‌ওয়েব সামিট: প্রযুক্তি ও সংযুক্তিতে নতুন দিগন্ত

পর্তুগালের রাজধানী লিসবনে গত ১০ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত এবারের ওয়েব সামিট ২০২৫ প্রযুক্তি সম্মেলন বিশ্ব বাজারে প্রযুক্তিভিত্তিক নতুন ধারণা, উদ্ভাবন এবং সংযুক্তির বহুমাত্রিক সুযোগ এনে দিয়েছে। এবারের আয়োজন ৭১,৩৮৬ অংশগ্রহণকারী, ২,৭২৫ স্টার্টআপ এবং ১,৮৫৭ বিনিয়োগকারীর সরব উপস্থিতিতে বিশ্বের প্রযুক্তি ও ইনোভেশন সেক্টরের জন্য এক অনন্য মঞ্চ তৈরি করেছে।

এবারের ২০২৫ সালের সম্মেলনে AI এবং মেশিন লার্নিং সবচেয়ে আলোচিত খাত—প্রায় ২০% স্টার্টআপ এই সেক্টরে কাজ করছে। ফিনটেক, স্বাস্থ্য ও কল্যাণ, SaaS, টেকসই প্রযুক্তি—এগুলোও অগ্রধিকার পেয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক নারী-প্রতিষ্ঠিত স্টার্টআপও অংশগ্রহণ করেছে।

বৈশ্বিক বিনিয়োগ ও নতুন বাজার সৃষ্টিতে চীনা ইনোভেশন, ব্রাজিল ও পর্তুগালের টেকসই সহযোগিতা এবং ইউরোপের AI ইকোসিস্টেমের সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিশেষ সেশনে মেটা-ট্রেন্ড, মাল্টি-রিজিওনাল পার্টনারশিপ, উন্নত মিডিয়া ব্যবস্থাপনা, নারী নেতৃত্ব, এবং পরিবেশবান্ধব স্টার্টআপ ছিল গুরুত্বপূর্ণ স্থান।দৃষ্টি আকর্ষণ করেছে ব্রাজিলের ৩৭০টিরও বেশি স্টার্টআপের অংশগ্রহণ ও টেকসই সলিউশন। ‘Granter’ নামে পর্তুগালের একটি AI ভিত্তিক স্টার্টআপ সেরা পিচ প্রতিযোগিতায় পুরস্কার জয় করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান সম্মেলন থেকে বিনিয়োগ আকর্ষণ করেছে, এবং পরবর্তী কাজে সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলেছে; গত বছরের তথ্য অনুযায়ী ২০০টির অধিক স্টার্টআপ অন্তত ৭১৫.৫ মিলিয়ন ডলার পুঁজির চুক্তি লাভ করেছে

সম্মেলনে ১৫৭ দেশের অংশগ্রহণ, ১০৮ দেশের স্টার্টআপ, ৮০০+ বক্তা, ও ২১০০ আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতি দেখা যায়। উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি-নির্ধারক এবং মিডিয়া প্রতিনিধিদের সংযোগ, কাজের নতুন দিগন্ত ও পরবর্তী অংশীদারিত্বের পথ খুলে দিয়েছে।

নারী, তরুণ ও উদীয়মান দেশগুলোর স্টার্টআপকে বিশেষ গুরুত্ব দিয়ে বৈচিত্র্য নিশ্চিত করা হয়েছে। প্রযুক্তি-সম্মেলন ছাড়াও, সামাজিক উদ্যোগ, যেমন শিশু-কিশোরদের প্রভাব, নারী নেতৃত্ব, এবং এলাকাভিত্তিক সহযোগিতা জোরদার করা হয়েছে।

সম্মেলনটি শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক সংযোগ, টেকসই স্টার্টআপ, এবং ভবিষ্যৎ প্রযুক্তি-নেতৃত্বের ক্ষেত্রেও বড় সুফল এনেছে।  এই সম্মেলনটি প্রযুক্তি খাতের অলিম্পিক হিসেবেও আখ্যায়িত করা হয় এবং প্রযুক্তির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বলা চলে। পর্তুগাল এই সম্মেলনটির গত ১০ বছর যাবত আয়োজন করে আসছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক