মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রোমে দুই দিনব্যাপী “ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স"

ইতালিতে প্রবাসীদের হাত ধরে গ্লোবাল সাফল্যের নতুন অধ্যায়

লিটন চৌধুরী, ইতালি প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম
ইতালিতে প্রবাসীদের হাত ধরে গ্লোবাল সাফল্যের নতুন অধ্যায়

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী “ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স ২০২৫ ডিজিটাল অর্থনীতির এই নতুন ধারাকে সামনে রেখে ইউরোপের প্রবাসী উদ্যোক্তারা গ্লোবাল বিজনেসে নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।২৫ অক্টোবর, রাজধানী রোমের অভিজাত হোটেল বিল্লা পাম্পিলিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের সফল ডিজিটাল উদ্যোক্তা, ব্যবসায়ী এবং নেটওয়ার্ক মার্কেটিং বিশেষজ্ঞদের অংশগ্রহণে বক্তারা বলেন,ডিজিটাল বিজনেস এখন শুধু একটি কাজ নয়, এটি বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা। প্রবাসীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ছেন এবং বাংলাদেশকেও আন্তর্জাতিকভাবে পরিচিত করছেন।

দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান হয় ভিয়া কাসিলিনা দুমুস রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল ডিজিটাল উদ্যোক্তা ও বাংলাদেশের গর্ব তানভীর আহমেদ। তিনি বলেন, “ডিজিটাল বিজনেস এখন একটি গ্লোবাল মুভমেন্ট। প্রবাসীরা চাইলে প্রযুক্তির সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করতে পারেন। বিশ্ব আজ ডিজিটালভাবে এগিয়ে যাচ্ছে,পিছিয়ে থাকলে হারাতে হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ।অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোমের সফল নারী উদ্যোক্তা ফারিয়া আখি,আয়োজনে ছিলেন জান্নাতুল ফেরদাউস, মাছুমা মামুন ও জিন্নাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন খান, এছাড়াও ছিলেন নারী উদ্যোক্তা তানজিলা হোসাইন ও রিনা খোকন, সাথে কয়েকশ প্রবাসী নারী-পুরুষ উদ্যোক্তা ও বিজনেস লিডারদের উপস্থিতি কনফারেন্সকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন,“ডিজিটাল বিজনেস কোনো ভুয়া স্কিম নয়, এটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত, স্বচ্ছ ও বৈধ প্ল্যাটফর্ম। এখানে বিনিয়োগ নয়- দক্ষতা, প্রশিক্ষণ ও টিমওয়ার্কই সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমানে এই আন্তর্জাতিক ব্যবসা ২৬টি দেশে সরকার অনুমোদিত। ৪৪টি অফিসিয়াল ব্রাঞ্চে কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিশ্বজুড়ে ২ লাখ ৬৫ হাজারেরও বেশি সদস্য এই নেটওয়ার্কে যুক্ত। এর মধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি, যাদের ৭০ শতাংশই নারী উদ্যোক্তা। ইউরোপে ইতালির নারী উদ্যোক্তারাই সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছেন।বক্তারা বলেন,“বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বিজনেস নিয়ে অনেক ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কিছু ব্যক্তি ব্যবসাটির মূল উদ্দেশ্য ও কাঠামো না বুঝেই নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। বাস্তবে, এই ব্যবসা কোনো ‘স্ক্যাম’ বা ‘দ্রুত ধনী হওয়ার স্কিম’ নয়, বরং এটি একটি আন্তর্জাতিকভাবে রেজিস্টার্ড ই-কমার্স ও অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ, গাইডলাইন ও টিম সাপোর্টের মাধ্যমে সফল হতে সহায়তা করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তারা আরও বলেন,“সোশ্যাল মিডিয়ার মিথ্যা প্রচারণা মানুষকে নিরুৎসাহিত করে, অথচ এখানে হাজারো নারী-পুরুষ বাস্তবে আয় করছেন, পরিবারকে সহযোগিতা করছেন, এবং নিজেদের স্বপ্ন পূরণ করছেন। তাই সমালোচনা নয়- যাচাই, শিক্ষা ও পরিশ্রমের মাধ্যমেই বোঝা উচিত কীভাবে এই সেক্টর কাজ করে। ডিজিটাল বিজনেসের মূল ভিত্তি: অনলাইন ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-লার্নিং ও টিম ডেভেলপমেন্ট, গ্লোবাল নেটওয়ার্ক কানেকশন, ফাইনান্সিয়াল ফ্রিডম ও সেলফ ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম।

বক্তারা আহ্বান জানান, “সমালোচনা নয়, ইতিবাচক চিন্তা, পরিশ্রম ও প্রযুক্তিই পারে বদলে দিতে জীবনের গতি। ডিজিটাল বিজনেস আজ প্রবাসীদের সাফল্যের নতুন অধ্যায়। এটি কেবল অর্থনৈতিক নয়, বরং আত্মনির্ভরতা ও নারী নেতৃত্বের এক অনুপ্রেরণামূলক আন্দোলন। অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা এবং সবাই মিলে ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক