মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম
জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটির পর প্রস্তাবটি গ্রহণ করে কমিটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই জাতিসংঘে এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে বর্তমানে এ অবস্থানে পরিবর্তন আনা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ওই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানবাধিকার সুরক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকছে। তবে দেশের প্রচলিত আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রস্তাবটির পক্ষে সরাসরি ভোট দেয়নি বাংলাদেশ।

অন্যদিকে, প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।

যুক্তরাষ্ট্রসহ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর যুক্তি, এ ধরনের উদ্যোগ জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার রয়েছে। মৃত্যুদণ্ডের বিধান রাখা হবে কি না, সেই সিদ্ধান্তও সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়।

গৃহীত প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের প্রয়োগ অব্যাহত থাকায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে নিজস্ব আইন ও শাস্তির বিধান নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌম অধিকারও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য পর্যায়ক্রমে সর্বোচ্চ এই শাস্তি পুরোপুরি বিলুপ্ত করা। একই সঙ্গে যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, সেসব দেশকে পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে সামগ্রিক অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করা না গেলেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
রাজধানীর মহাখালীতে বাসে আগুন

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কীভাবে বাসে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এম
টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়।

ঘটনার বিষয়ে জানতে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

 

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এম
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হামলার সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া তারা বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে এবং আটককৃতদের ছিনিয়ে নেয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর গতিরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এসব সহিংসতার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক