বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হত্যার হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম
হত্যার হুমকির মামলা নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

শাড়ি নিয়ে একের পর এক অভিযোগ ও আইনি জটিলতার মধ্যে নিজের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংসের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাঁর বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা একটি মামলায় আদালত সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ফেসবুকে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিশা। পোস্টে দুটি শাড়ি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবির কোলাজ যুক্ত করে তিনি অভিযোগ করেন, তাঁর একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল বক্তব্যের অর্থ বদলে দেওয়া হয়েছে। পরে সেটি ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

তিশা লিখেছেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অভিযোগ উঠলেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, কোনো অভিযোগ সামনে এলেই সেটিকে সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। বরং যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন। এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে সেসব তথ্যপ্রমাণ জনসমক্ষে তুলে ধরার দায়িত্ব আদালতের, নাকি দায়িত্বশীল সাংবাদিকতার—সেই প্রশ্নও রেখেছেন তিশা।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়?’

তানজিন তিশাকে ঘিরে শাড়ি নিয়ে বিতর্কের সূত্রপাত গত বছরের অক্টোবরে। অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার স্বত্বাধিকারী বিলকিস ওয়াজির অভিযোগ, ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি জামদানি শাড়ি প্রচারণার শর্তে তিশাকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি এবং শাড়ির দামও পরিশোধ করেননি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিশা। তাঁর দাবি, শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ঘটনায় করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আইনি প্রক্রিয়া চলছে।

এ ছাড়া ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে তিশার বিরুদ্ধে মামলা করেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।

বাদীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে শাড়িটি নিয়েছিলেন। পরদিন সেটি ফেরত দেওয়ার কথা থাকলেও ফেরত দেওয়া হয়নি। শাড়িটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছিলেন তিনি।

এ ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিল। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে ২৫ অক্টোবর আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর এক দিন পর, ২৬ অক্টোবর, আগের মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সানায়া চৌধুরী। বাদীপক্ষের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে তাঁকে ভয় দেখানো হয়েছে। মামলা প্রত্যাহার না করলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে: রুহুল কবির রিজভী

বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের বিভিন্ন নদীতে পানির প্রবাহ বাড়ানো গেলে নদীগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় পানি সম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা থেকে পানির ন্যায্য হিস্যা না পাওয়ার পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। বর্ষার পানি সংরক্ষণ করা গেলে কৃষি সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি আরও বলেন, পদ্মার শাখা-উপনদীতে পর্যাপ্ত পানিপ্রবাহ না থাকায় সমুদ্রের লবণাক্ততা বাড়ছে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে। ফারাক্কা ব্যারাজের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিগত দুই দশকে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ কমেছে। ১৯৭৭ সালের চুক্তিতে পানির হিস্যা নিশ্চিত করার গ্যারান্টি ক্লজ থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ দেওয়া হয় উল্লেখ করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পানির অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দেশের অন্যতম শস্যভাণ্ডার। কিন্তু পানির সংকটে তিস্তাকে ঘিরে থাকা প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা আজ চরম হুমকির মুখে।

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, তিস্তা নদী সুরক্ষা আন্দোলন এবং বাংলাদেশি প্রফেশনালসের যৌথ উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সেলিম রেজা হাবিব। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং যৌথ নদী কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মাকে হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম
মাকে হারালেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ইউলালিয়া। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

পাবনার চাটমোহরে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। গত সোমবার রাত থেকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ওসামার বাড়িতে এই ঘটনা ঘটে। অবস্থান নেওয়া তরুণী হালিমা খাতুন একই গ্রামের বাসিন্দা।

হালিমা খাতুনের দাবি, ওসামার সঙ্গে তাঁর দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সময়ের মধ্যে বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করতে বাধ্য হন। প্রেমিকের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তিনি বাধ্য হয়ে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন।

তিনি আরও জানান, এর আগেও তিনি তিনবার বিয়ের দাবিতে ওই বাড়িতে গিয়েছেন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত বাড়ি থেকে নড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

হালিমার ভাবি রেবেকা বলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এর আগে হালিমা বাড়িতে গেলে তাঁকে ওমরাহ হজ করানোর একটি শর্ত দেওয়া হয়েছিল, যা পালনও করা হয়। কিন্তু এরপরও দুই পরিবারের মধ্যে কোনো সুরাহা হয়নি।

এদিকে হালিমার এসব অভিযোগ অস্বীকার করে ওসামার বাবা আরিফ বিল্লাহ বলেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য এটি একটি পরিকল্পিত ঘটনা। কল রেকর্ডের কণ্ঠস্বরও ওসামার নয় বলে দাবি করেন তিনি। ওসামার বড় ভাই নাসিম জানান, এর আগে হালিমা বাড়িতে এসে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক