সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

​ইতালিতে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বৃদ্ধি: ৪৬ বছরের সুখ্যাতি ক্ষুণ্ণ, বাড়ছে হতাশা ও আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:০৩ এম
​ইতালিতে বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বৃদ্ধি: ৪৬ বছরের সুখ্যাতি ক্ষুণ্ণ, বাড়ছে হতাশা ও আতঙ্ক

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের একাংশের অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আইন অমান্য ও বিশৃঙ্খলা তৈরির ফলে সেখানে থাকা সাধারণ ও নিরপরাধ বাংলাদেশিদের দিন কাটছে ক্ষোভ, আতঙ্ক ও হতাশায়। প্রবাসীদের মতে, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ইতালিতে বাংলাদেশিদের প্রায় ৪৬ বছরের অর্জিত ইতিবাচক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

জানা গেছে, ইতালিতে বাংলাদেশের প্রায় ৬৪ জেলার একাধিক আঞ্চলিক সমিতি রয়েছে। অভিযোগ রয়েছে, পদের আশায় এক জেলার একাধিক কমিটি গঠিত হলেও প্রবাসীদের কল্যাণে এদের তেমন কোনো ভূমিকা নেই। বার্ষিক পিকনিকের মধ্যেই অধিকাংশ সমিতির কার্যক্রম সীমাবদ্ধ। সম্প্রতি ট্রিপল মার্ডার, সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা এবং শিল্পী সালমা আক্তারের অনুষ্ঠানে হাতাহাতির মতো ঘটনার পরও কমিউনিটি সংগঠনগুলোর পক্ষ থেকে অপরাধ প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

ট্রিপল মার্ডার ও জানাজায় উপচে পড়া ইতালীয়, বাংলাদেশিরা অনুপস্থিত ​গত ২৬ জুন ইতালি প্রবাসী শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশির হাতে স্বামী, স্ত্রী ও এক শিশুকন্যা নির্মমভাবে খুন হন। ট্রিপল মার্ডারের এই মূল আসামি এখনও পলাতক রয়েছে এবং ইতালীয় পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশ ওয়েবসাইটে তার ছবি প্রকাশ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের ধারণা, অভিযুক্তকে লুকিয়ে থাকতে হয়তো কমিউনিটিরই কেউ সহযোগিতা করছে, যা নিয়ে প্রশাসনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ১১ আগস্ট নিহত কামালের পরিবারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ইতালীয় নাগরিক উপস্থিত হয়ে সমবেদনা জানালেও বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন,সব জায়গায় ব্যক্তিগত স্বার্থ দেখলে চলে না। ট্রিপল খুনের মতো ট্র্যাজেডিতেও জানাজায় প্রবাসীদের এমন নগণ্য উপস্থিতি বাংলা কমিউনিটির ভঙ্গুর ও জীর্ণ অবস্থাকেই প্রকাশ করে।

প্রতিবেদনের বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে—প্রথমে খুদে বার্তা পাঠিয়ে উত্তর মেলেনি এবং পরবর্তীতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্রিপল খুনের রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশি বংশদ্ভূত ও কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ঘটনা ঘটে। জানা যায়, ইউরোপ সফরের অংশ হিসেবে জার্মানি হয়ে ইতালির রোমে এলে গত ২১ জুলাই রাতে তিনি হামলার শিকার হন।সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আহত হওয়ার ছবি প্রকাশ করে বনি আমিন জানান, রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা (Tor Pignattara) এলাকায় রাতে একা পেয়ে রাজনৈতিক মতাদর্শগত কারণে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিষয়টি এখন ইতালীয় পুলিশের তদন্তাধীন রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং বিস্তারিত ভিডিও সামনে আনা হবে বলে তিনি জানান।

​এ বিষয়ে কলামিস্ট ও সাংবাদিক পলাশ রহমান বলেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে ইতালিতে বাংলাদেশিরা যে সুনাম গড়ে তুলেছিল; ট্রিপল মার্ডার, হামলা, অর্থ ও ডকুমেন্ট জালিয়াতির মতো ঘটনায় তা আজ হুমকির মুখে। এর নেতিবাচক প্রভাব ইতালির শ্রমবাজারে পড়তে পারে এবং নিয়োগকর্তারা সত্ প্রবাসীদেরও সন্দেহের চোখে দেখতে পারেন। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার মিশনকে স্থানীয় সংগঠনগুলোকে সাথে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

এ ব্যাপারে ইতালি বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সোহাগ খান বলেন, একজন বিদেশি পর্যটক বা প্রবাসী এসে হামলার শিকার হবেন বা প্রবাসে খুনের মতো ঘটনা ঘটবে—তা মেনে নেওয়া যায় না। ভিন্ন মত থাকলেও তা যেন মারামারি বা হত্যাকাণ্ডের দিকে না যায়। ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

​মুষ্টিমেয় কিছু অপরাধীর কর্মকাণ্ডের কারণে ইতালীয় সমাজে সাধারণ বাংলাদেশিদের অবমূল্যায়ন ও হীন চোখে দেখা হচ্ছে বলে মনে করছেন প্রবাসীরা। সংকট নিরসনে তারা বাংলাদেশ দূতাবাস ও রোমের স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

এদিকে দীর্ঘ একমাস অতিক্রম হয়ে গেলেও ট্রিপল মার্ডারের আসামী শাহাদাত হোসেনকে পুলিশ গ্রেফতার করতে হন্য হয়ে খুজ্ঁছেন। গ্রেফতার এড়াতে এখনও সে পলাতক। প্রশাসনের সন্দেহ বাংলা কমিউনিটির কেউ হয়তো তাকে সহযোগিতা করছেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক