সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইসাবেলা প্লান্টেশনে এক বসন্ত বিকেলে

এস, ইসলাম, লন্ডন প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম
ইসাবেলা প্লান্টেশনে এক বসন্ত বিকেলে

লন্ডনের দক্ষিণ-পশ্চিম কোণে সুবিশাল রিচমন্ড পার্কের ভেতরে লুকিয়ে আছে এক ভূ-স্বর্গ-ইসাবেলা প্লান্টেশন। বসন্তের এক পড়ন্ত বিকেলে আমি যাত্রা করি। প্রথমে ডিস্টিক্ট লাইনে ইস্টহাম হতে পাটনী স্টেশন। ওখান হতে ৮৫ নম্বর বাসে করে ওয়ারেন্ট রোড কোম্বি বাস স্টেশন। বাস স্টেশনে নেমে বড় রাস্তাটি পাড় হয়ে বেশ কিছুদুর হাঁটার পর রিচমন্ড পার্কের গেট। পনের বিশ মিনিট ঘন বিস্তির্ণ ফার্নের মাঠ পেরিয়ে ইসাবেলা প্লান্টেশনের গেটে পৌঁছি।অত্যন্ত সাদা মাটা গেট। বাইরে থেকে বুঝার উপায় নেই এর ভেতর প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য লুকায়িত। গেটের ভেতর ঢুকতেই মনে হলো এ যেন ফুলের সমুদ্র। চারিপাশে অসংখ্য আজালিয়া আর রোডোডেনড্রন ফুলে ভরে গেছে।

গোলাপি,লাল,সাদা, বেগুনি,এত রঙ একসাথে দেখার অভিজ্ঞতা বিরল। বাতাসে মিশে আছে এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ,যা প্রতিটি শ্বাসে এনে দিচ্ছে বসন্তের আমেজ।কোলাহলহীন,শান্ত সরু পথ ধরে হঁটছি। হরেক রকমের ফুলের মাঝে নানা দেশি লোকের সমাগম। ইউরোপিয়ান, আফ্রিকান, চাইনিজ,ইন্ডিয়ান,আরবী আবার বাঙালিও। বাঙালিদের মধ্যে কেউ কেউ বলছে আহ! কি সুন্দর! এ যেন স্বর্গ। নানা জাতির নানা বর্ণের বাচ্চারাও যেন এ ফুলের সমুদ্রে একেকটা ফুল।  হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে যাই ছোট্ট ঝর্ণাধারা আর স্বচ্ছ পুকুরের পাশে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। ছোট্ট পুকুরটার স্বচ্ছ ও স্থির জলে প্রতিফলিত হচ্ছিল ফুলের বর্ণিল ছটা।মনে হচ্ছিল যেন চিত্রকরের তুলি দিয়ে আঁকা কোনো জীবন্ত ক্যানভাস। মন না চাইলেও এগিয়ে যাই। সরু পথের দু-ধারে এখানে,সেখানে আজালিয়া ফুলের গাছ। নুয়ে পড়া ডালে নানান রঙ্গের ফুল। পথে পথে মানুষের হাসি,শিশুদের কৌতূহলী দৌড়ঝাঁপ আর পাখির ডাক মিলেমিশে পুরো পরিবেশটাকে আরও সজীব করে তুলেছিল। বসন্ত যেন একেবারে হৃদয় ভরিয়ে দিয়েছিল সেদিন। মন না চাইলেও এক সময় বিদায় নিতে হয়। আবার সরু রাস্তা ধরে হেঁটে মেইন গেটের দিকে অগ্রসর হই। মেইন গেটের কাছেই একটা মোটামুটি বড় জলাশয়। এ জলাশয়ের তীরে রয়েছে কাশ জাতীয় সবুজ জলজ ঘাস।

কিছু বন্য পাখ পাখালি আর হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। আবার ঘন ফার্নের বনের বুক চিরে সরু রাস্তা ধরে হাঁটতে থাকি রিচমন্ড পার্কের মধ্যে দিয়ে। মনে মনে ভাবছিলাম যে,রিচমন্ড পার্কে আসলাম অথচ হরিণ দেখা হল না! না,আমাকে নিরাশ হতে হয়নি।আমার থেকে একটু দূরে একটা হরিণ দেখি আমার দিকেই তাকিয়ে আছে! আমি দাঁড়িয়ে যাই। হরিণটার সাথে চোখাচুখি হয়। সে নির্ভিক। বেশ কয়েক মিনিটের ভিডিও করি। এক সময় যে,গাছের আড়াঁলে ঘন ঝোঁপে হারিয়ে যায়। আমিও বাড়ির পথ ধরি। ইসাবেলা প্লান্টেশন শুধু একটি বাগান নয়,বরং প্রকৃতির এক উজ্জ্বল কবিতা। বসন্তকালে সেখানে গেলে মনে হয়, প্রকৃতি নিজেই নতুন করে জন্ম নেয় রঙের উৎসবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক