সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বি.এম.ফাউন্ডেশনের হবিগঞ্জে ফিলিস্তিন সহায়তা সেমিনার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ পিএম
বি.এম.ফাউন্ডেশনের হবিগঞ্জে ফিলিস্তিন সহায়তা সেমিনার

হবিগঞ্জে মানবিক সংগঠন বি.এম.সাবাব ফাউন্ডেশনের উদ্যোগে “ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সংকট উত্তরণে সচেতনতা বৃদ্ধি ও আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল ইসলামী স্কলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সেমিনারে ফিলিস্তিন সংকট মোকাবিলায় মুসলিম বিশ্বের ঐক্য,মানবিক সহায়তা ও সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

একই অনুষ্ঠানে মিশরে অধ্যয়নরত বাংলাদেশি  শিক্ষার্থী এবং মানবিক সংস্থা ওয়ান ওয়ার্ল্ড উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বি.এম.সাবাব ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য কো-অর্ডিনেটর হুজাইফা  খান- কে ফিলিস্তিনে যুদ্ধকালীন সময়ে ত্রাণ কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয়।সম্প্রতি হামিদনগর জামিয়া মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাহমুদিয়া হামিদনগরের শাইখুল হাদিস মুফতি মইনুল ইসলাম হাফি। সঞ্চালনায় ছিলেন মাও.জুনাইদ আহমদ ও মাও.এহসানে রাব্বি মইন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বি.এম. সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বি.এম. মুহিবুল ইসলাম সাবাব এবং স্বাগত বক্তব্য দেন,নায়েবে মুহতামিম মাও.আবুল কালাম আযাদ।অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সচেতনতা ও মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।সেমিনারে বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রধান অতিথির বক্তব্যে,বি.এম. মুহিবুল ইসলাম সাবাব বলেন,মানবতা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি। ফিলিস্তিনের শিশু,নারী ও বৃদ্ধরা আমাদের সাহায্যের জন্য তাকিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে হুজাইফা খান বলেন, “ফিলিস্তিনের সংকট শুধু একটি ভূখণ্ডের সমস্যা নয়,এটি সমগ্র মুসলিম উম্মাহর ইমানি দায়বদ্ধতার প্রশ্ন। প্রত্যেকে যদি নিজ অবস্থান থেকে সচেতন হয়ে দায়িত্ব পালন করে, তবে আল্লাহর সাহায্যে মুসলিম বিশ্বের মুক্তি নিশ্চিত। সেমিনারে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা জাকারিয়া মাহমুদ, মাও. নাইম হাসান, মাও.সাইফুর রহমান, মাও. হাফিজুল হকসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও জামিয়ার সাবেক ছাত্র মাও.শামীম আহমদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হামিদনগরের হাজারো শিক্ষার্থী, আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক