শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের থিম সং-এ মঞ্চ মাতাবেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম
বিশ্বকাপের থিম সং-এ মঞ্চ মাতাবেন ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসা

ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই বিশ্বসংগীতের মঞ্চেও লেগেছে ফুটবলের হাওয়া। ২০২৬ সালের উত্তর উত্তর আমেরিকা (মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র) ফুটবল বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল থিম সং-এ কণ্ঠ দিয়েছেন এশিয়ান পপ তারকা ও বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ -এর থাই সদস্য লিসা।

শুধু গান গেয়েই ক্ষান্ত হননি এই গায়িকা, আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত সোফি স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরাসরি পারফর্ম করবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল মহলে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এশিয়াসহ বিশ্বজুড়ে লিসা ভক্তদের মাঝে বইছে আনন্দের বন্যা।

এবারের বিশ্বকাপের জন্য ফিফা বেশ কয়েকটি অফিসিয়াল গান নির্বাচন করেছে, যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘গোলস’ শিরোনামের গানটি। এই ট্র্যাকে লিসার সাথে জুটি বেঁধেছেন ব্রাজিলের পপ সেনসেশন আনিসতা এবং নাইজেরিয়ার বিখ্যাত আফ্রোবিটস শিল্পী রেমা । মূলত এশিয়া, লাতিন আমেরিকা এবং আফ্রিকা- তিন মহাদেশের তিন শীর্ষ তারকাকে এক সুতোয় গেঁথে ফিফা ফুটবলবিশ্বের বৈশ্বিক রূপটিকেই সংগীতের মাধ্যমে ফুটিয়ে তুলেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২০ মে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টে এই গানের একটি টিজার বা ঝলক প্রকাশ করে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, (আমাদের নতুন গান গোলস)। টিজারের একেবারে শেষ অংশে স্পোর্টসওয়্যার পরে লিসাকে দারুণ ভঙ্গিমায় নাচতে দেখা যায়।

হাঙ্গামা এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মনমাতানো গানটি তৈরি করেছে ব্রাজিলের বিখ্যাত মিউজিক ডুও ‘ট্রপকিলাজ’ । স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো এই অ্যান্থেমটিতে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং আধুনিক পপ মিউজিকের এক অপূর্ব মিশ্রণ ঘটানো হয়েছে, যা খেলা চলাকালীন স্টেডিয়ামের দর্শকদের মাঝে এক অন্যরকম উদ্দীপনা তৈরি করবে।

২৯ বছর বয়সী থাই বংশোদ্ভূত লিসা, যিনি দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বখ্যাত গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, এখন বিশ্বমঞ্চে নিজের একক আধিপত্যের জানান দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানে লিসার পারফর্ম করার বিষয়টি প্রায় নিশ্চিত। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ঝড় উঠেছে।

লিসার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাখ লাখ ভক্ত মন্তব্য করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেক ভক্ত লিখেছেন, এশিয়ার একজন শিল্পী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মূল থিম সং-এ যুক্ত হওয়া এবং উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা পুরো এশিয়া মহাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার সংবাদমাধ্যমগুলো তাকে অলওয়েজ দ্য আসিয়ান স্টার (সব সময়ই আসিয়ানের তারকা) হিসেবে আখ্যায়িত করেছে।

লিসা এর আগেও বিশ্বমঞ্চের বেশ কিছু সম্মানজনক ইভেন্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার), এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, মেট গালা এবং বিশ্বখ্যাত ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো-র মতো জমকালো মঞ্চে পারফর্ম করে বিশ্বমঞ্চে নিজের অবস্থান পোক্ত করেছেন। এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে তার উপস্থিতি তার ক্যারিয়ারে আরেকটি নতুন পালক যুক্ত করতে যাচ্ছে।

ফিফা কর্তৃপক্ষ ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ‘গোলস’ ছাড়াও আরও দুটি ভিন্ন স্বাদের অফিশিয়াল গান উন্মোচন করেছে। এর একটি হলো জেলি রোল এবং কারিন লিওন-এর যৌথ কণ্ঠের গান ‘লাইটার’। অন্যটি গেয়েছেন বিশ্বখ্যাত লাতিন পপ কুইন শাকিরা এবং আফ্রিকান তারকা বার্না বয়, যার শিরোনাম ‘দাই দাই’।

ফিফা সূত্রে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। তবে যুক্তরাষ্ট্র পর্বের জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন হবে এর পরদিন অর্থাৎ ১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে, যেখানে সুরের জাদু ছড়াবেন লিসা।

দীর্ঘ এক মাসব্যাপী তুমুল লড়াই শেষে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘মেটলাইফ স্টেডিয়ামে’ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের। ফাইনাল ম্যাচের মধ্যবর্তী বিরতিতে বা হাফ-টাইমেও দর্শকদের জন্য থাকছে এক বিশাল চমক। ফাইনালের সেই বিশেষ মঞ্চ মাতাবেন পপ সাম্রাজ্যের সম্রাজ্ঞী ম্যাডোনা, পপ কুইন শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্ব কাঁপানো বয় ব্যান্ড ‘বিটিএস’। খেলা আর সুরের এই অপূর্ব মহোৎসব দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক