সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরানের দাবি

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক টার্মিনাল বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লব গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এবং শহরের ওপর চালানো সাম্প্রতিক হামলায় ‘নতুন প্রজন্মের’ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব হামলার লক্ষ্য হিসেবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং অন্যান্য সামরিক স্থাপনার নাম উল্লেখ করেছে আইআরজিসি।

আইআরজিসির বিবৃতি কী বলছে

আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রু প্রমিস’ শিরোনামের ধারাবাহিক অভিযানের ২২তম ধাপে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন ঘাঁটি থেকে খাইবার, খোররামশাহর–৪ এবং ফাত্তাহসহ নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি, তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে দাবি করেছে তারা। আইআরজিসি আরও বলেছে, এ সব আঘাতের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যূহ এখনো অক্ষুণ্ণ এবং পশ্চিমা গণমাধ্যম যে ‘ইরানের সামরিক ক্ষমতা দুর্বল হয়েছে’—এমন ধারণা ছড়াচ্ছে, তা সঠিক নয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইরানের রাষ্ট্রীয়মুখী সংবাদমাধ্যম ও আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত আরেক বিবৃতিতে বলা হয়, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের সমন্বিত আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য, এই হামলা সাম্প্রতিক মার্কিন–ইসরায়েলি বোমা হামলার ‘সরাসরি প্রতিশোধ’।

ইসরায়েলি পক্ষের প্রতিক্রিয়া

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সব দাবি স্বীকার করা হয়নি। প্রাথমিকভাবে সামরিক বাহিনী ও সরকার–ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকেছে; কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও আশপাশের এলাকায় আঘাত হানার চেষ্টা করলেও বিমানবন্দর–সংলগ্ন অধিকাংশ লক্ষ্যবস্তু রক্ষা করা গেছে বলে দাবি তাদের। তবে কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কিছু সময়ের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখা হয় এবং রানওয়ে ও অবকাঠামো নিরাপত্তা–ঝুঁকি যাচাইয়ে জরুরি তল্লাশি চালানো হয়।​​

ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত বিমানবন্দরে সরাসরি বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বরং তারা বলছে, দেশজুড়ে বহুপদক্ষেপ প্রতিরক্ষাব্যূহ—এরো, ডেভিড’স স্লিংসহ—মোটের ওপর ‘কার্যকর’ ছিল এবং অধিকাংশ হামলাই সীমান্তের বাইরে বা প্রতিরক্ষা ঢালে ঠেকানো গেছে। বিভিন্ন আন্তর্জাতিক টিভি প্রতিবেদনে দেখা গেছে, তেল আবিব ও আশপাশে সতর্কতা–সাইরেন বেজে ওঠার পর জনজীবন কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে, মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়।​​

উপসাগরীয় ঘাঁটি ও আঞ্চলিক প্রেক্ষাপট

আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এই ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের’ লক্ষ্যবস্তু করা হয়েছে। তালিকায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে, যদিও স্বাধীন উৎস থেকে সব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পর্যবেক্ষকদের মতে, সিরিজ আকারে চালানো এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান উত্তেজনাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি বিশ্লেষণ বলছে, ইসরায়েলি হামলায় ইরানের ভেতরে সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষয়ক্ষতির জবাব হিসেবেই তেহরান এই অভিযান শুরু করেছে। এতে একদিকে যেমন ইরান তার ‘প্রতিরোধ সক্ষমতা’ প্রদর্শন করতে চাইছে, অন্যদিকে উপসাগরীয় ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ও ঘনিষ্ঠ মিত্রদের ওপর চাপ বাড়ানোরও কৌশল দেখা যাচ্ছে।

বেসামরিক নিরাপত্তা ও আন্তর্জাতিক উদ্বেগ

বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ইসরায়েলের প্রধান আকাশ–দ্বার; দেশটির অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এই টার্মিনাল দিয়েই পরিচালিত হয়। সাম্প্রতিক হামলা ও হুমকির প্রেক্ষাপটে আগের কয়েক দফা হুথি ও ইরান–সমর্থিত গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই এই বিমানবন্দরকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ স্থাপনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত বছর আলাদা এক ঘটনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় আঘাত হানার পর কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক ইরানি হামলার দাবির পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ একাধিক পক্ষ মধ্যপ্রাচ্যে ‘বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোও পরিস্থিতির ওপর নজর রাখছে; আগের অভিজ্ঞতার আলোকে অনেক সংস্থা তেল আবিবগামী ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক