রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল
সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’ (বাপ্রসাফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার রিয়াদের স্থানীয় হোটেল ডি প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এবং ৭১ টেলিভিশনের প্রতিনিধি মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,রকিবুল হক,অধ্যক্ষ, বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজ,শাহজাহান চঞ্চল,কবি ও লেখক,মসীঈ সিরাজ,সভাপতি রিয়াদ বাংলাদেশ থিয়েটার। বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতা বজায় রেখে দেশ ও প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকির হাকিম (এস এ টিভি), এম এ মেহেদুল খান (চ্যানেল এস), আরিফুল ইসলাম (বৈশাখী টিভি), সাদেক আহমদ (বাংলা ৫২ টিভি), হৃদয় (নাগরিক টিভি), ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), শাহাদাত হোসেন (গ্লোবাল টিভি), শাহজালাল ভুট্টু (লাব্বাইক), ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন (জুবা ধারা), ওমর ফারুক (সকাল টিভি), গোলাম রসুল রাসেল (৫২ বাংলা আইপি টিভি), দেলোয়ার হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা), ইমতিয়াজ উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা) এবং মোজাম্মেল হোসেন (আমিএল আইপি টিভি)। এছাড়া ডিবিসি নিউজ ও মাই টিভির প্রতিনিধিগণসহ রিয়াদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ। দোয়ায় প্রবাসে প্রয়াত গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে আয়োজিত এই ইফতার মাহফিলটি রিয়াদে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়।













