সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লন্ডনে শিক্ষা ও সমাজসেবায় ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড অর্জন

আহমাদুল কবির, মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম
লন্ডনে শিক্ষা ও সমাজসেবায় ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড অর্জন

লন্ডনে শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড অর্জন

লন্ডনে শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ বছর বয়সী জয়নাব চৌধুরী মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পরিসরে ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমী ভূমিকার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

জয়নাব চৌধুরী কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং লন্ডনের একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি এবং কমিউনিটি ব্যক্তিত্ব জনাব হাসান চৌধুরী (শিপনের) মেয়ে। তাঁর দাদী, রুনা বেগম (বি.এ., বি.এড.), একজন সম্মানিত মাধ্যমিক বিদ্যালয়ের ডেপুটি হেড টিচার হিসেবে সারা জীবন জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে প্রজন্মকে গড়ে তুলেছেন।

তিনি পড়াশোনায় কৃতিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধের জন্য প্রশংসিত হয়েছেন। লন্ডনে আয়োজিত অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্পিকার, ডেপুটি মেয়র, কেবিনেট মেম্বার, চিফ এক্সিকিউটিভ, ফার্স্ট সিটিজেন, স্থানীয় সরকারের প্রতিনিধি, ব্রিটিশ গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

টাউন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সিভিক অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জয়নবের নাম স্থায়ীভাবে লন্ডনে সিভিক রেকর্ডে অন্তর্ভুক্ত করা হল, যা খুব কম মানুষকে প্রদান করা হয়। এই ক্যাটাগরিতে সর্বকনিষ্ঠ ব্রিটিশ বাংলাদেশী সিভিক অ্যাওয়ার্ড গ্রহীতা জয়নাবকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একজন আদর্শ প্রতিনিধি এবং রোল মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হল । যুক্তরাজ্যের সিভিক ব্যবস্থা ক্রাউন রাজতন্ত্রের অধীনস্থ সাংবিধানিক কাঠামোর অংশ।

পুরষ্কার বিজয়ীর সাথে স্পিকার, ডেপুটি মেয়র, কেবিনেট মেম্বার, চিফ এক্সিকিউটিভ, ফার্স্ট সিটিজেন, স্থানীয় সরকারের প্রতিনিধি

জয়নাব চৌধুরী সর্বকনিষ্ঠ ব্রিটিশ বাংলাদেশী লেখিকা। তাঁর প্রকাশিত “ My Journey Through Cayley Primary ” বইটিতে একজন শিক্ষার্থীর দৃষ্টিতে বিদ্যালয়জীবন, অধ্যবসায়, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক এবং আত্মবিশ্বাস গড়ে ওঠার গল্প সংবেদনশীল ও অনুপ্রেরণামূলক ভাষায় তুলে ধরা হয়েছে।

লেখালেখির পাশাপাশি জায়নাব ছোটবেলা থেকেই সমাজসেবায় যুক্ত। কোভিড-১৯ মহামারির সময় অল্প বয়সেই তিনি খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে চারিটেবল কাজের অংশ হিসেবে তিনি নিয়মিতভাবে খাদ্য বিতরণ, তহবিল সংগ্রহ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে অংশগ্রহণ করে আসছেন। তাঁর এই দীর্ঘমেয়াদি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড তাঁকে কমিউনিটিতে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

জয়নাব বইমেলাসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিনিধিত্ব করেছেন। তিনি পড়াশোনায় কৃতিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়িত্ববোধের জন্য প্রশংসিত হয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সিভিক অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রমাণ করে যথাযথ উৎসাহ ও সহায়তা পেলে অল্প বয়সেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

জয়নাব চৌধুরীর এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণামূলক উদাহরণ এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক