সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পাক-ভারত ম্যাচ বন্ধ হলে

বিশ্বকাপের মাঠের বাইরে গুণতে হবে ৬ হাজার কোটি টাকা লোকশানের ধাক্কা!

খেলা ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম
বিশ্বকাপের মাঠের বাইরে গুণতে হবে ৬ হাজার কোটি টাকা লোকশানের ধাক্কা!

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছে—এ ধরনের সিদ্ধান্তের প্রভাব শুধু একটি ম্যাচে সীমাবদ্ধ থাকবে না, এর অভিঘাত পড়তে পারে পুরো বিশ্ব ক্রিকেট ব্যবস্থায়। একই সঙ্গে আইসিসি ‘গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার কথাও বলেছে।

আইসিসির এই কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে আছে ভারত–পাকিস্তান ম্যাচের বিপুল অর্থনৈতিক শক্তি, যা ক্রিকেট বিশ্বে অনন্য।

একটি ম্যাচ, পুরো টুর্নামেন্টের চেয়েও বড় বাজার

ভারত–পাকিস্তান ম্যাচকে অনেকেই ট্রফির চেয়েও বড় মনে করেন। সেই ধারণার পেছনে আবেগের পাশাপাশি রয়েছে বিশাল আর্থিক বাস্তবতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, এই একটি ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক বাজার জড়িত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও আনুষঙ্গিক আয় মিলিয়ে এই অঙ্ক দাঁড়ায়। এমনকি পুরো টি-টুয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর সম্মিলিত বাজারমূল্যও অনেক ক্ষেত্রে এই একটি ম্যাচের সমান নয়।

বিজ্ঞাপনেই শত শত কোটি রুপি

ভারত–পাকিস্তান ম্যাচ চলাকালে বিজ্ঞাপনের চাহিদা থাকে সর্বোচ্চ পর্যায়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপিতে। শুধু বিজ্ঞাপন থেকেই সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর আয় কয়েক শ কোটি রুপি ছাড়িয়ে যায়।

এই ম্যাচ বাতিল হলে সম্প্রচার স্বত্ব কিনে নেওয়া প্রতিষ্ঠানগুলো সরাসরি বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে।

কারা ক্ষতিগ্রস্ত হবে

সম্প্রচারকারী প্রতিষ্ঠান:
আইসিসি থেকে বিপুল অর্থ দিয়ে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানগুলোর বড় আয়ের উৎস এই ম্যাচ। ম্যাচ না হলে বিজ্ঞাপন আয় কমবে, ফলে তারা ক্ষতিপূরণ বা অর্থ ফেরতের দাবি তুলতে পারে। বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার এমনিতেই লোকসানের কথা জানিয়েছে; ভারত–পাকিস্তান ম্যাচ না হলে চাপ আরও বাড়বে।

আইসিসি ও সদস্য দেশগুলো:
সম্প্রচারকারীদের চাপ সরাসরি গিয়ে পড়বে আইসিসির ওপর। আইসিসির আয় কমে গেলে তার প্রভাব পড়বে সব সদস্য দেশের অনুদানে। বিশেষ করে সহযোগী দেশ ও ছোট পূর্ণ সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের ক্রিকেট পরিচালনার বড় অংশই আইসিসির অর্থের ওপর নির্ভরশীল।

ভারত ও পাকিস্তান বোর্ড:
ম্যাচ না হলে বিসিসিআই ও পিসিবি—দুই বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি রুপি করে ক্ষতির মুখে পড়তে পারে। বিসিসিআই আইসিসির মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ পায়, আর পাকিস্তান পায় প্রায় ৫.৭৫ শতাংশ। চুক্তির শর্ত অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণে ব্যর্থ হলে জরিমানা বা পাওনা অর্থ আটকে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

এনডিটিভির বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তানের সিদ্ধান্ত স্বেচ্ছামূলক হওয়ায় এটি ‘ফোর্স মাজিউর’ হিসেবে গণ্য নাও হতে পারে, ফলে আইনি সুরক্ষা পাওয়া কঠিন হবে।

বাংলাদেশের জন্যও উদ্বেগের বার্তা

এই সংকটের প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরও পড়তে পারে। বিসিবির বড় আয়ের উৎসই আইসিসির লভ্যাংশ। আইসিসির আয় কমে গেলে বাংলাদেশসহ অনেক দেশের বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিসিবির একাধিক কর্মকর্তার মতে, এমন সিদ্ধান্তে পুরো ক্রিকেট ইকোসিস্টেমেই অনিশ্চয়তা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে স্পনসর ও বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিতে পারে।

অর্থের চেয়েও বড় ক্ষতি: আস্থার সংকট

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ক্ষতি আর্থিক নয়, বরং বিশ্বাসের। সূচিভুক্ত ম্যাচ শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হলে ভবিষ্যতে ভারত–পাকিস্তান ম্যাচগুলো ‘ঝুঁকিপূর্ণ ইভেন্ট’ হিসেবে বিবেচিত হতে পারে। এতে সম্প্রচারমূল্য কমবে, স্পনসররা সতর্ক হবে।

রাজনৈতিক বার্তা ও ক্রিকেট কূটনীতি

ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতা পাকিস্তানের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ভেন্যু ও বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির অবস্থানের প্রতিবাদ হিসেবেও অনেকে এই সিদ্ধান্ত দেখছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্ব অতীতেও এ বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে।

বাংলাদেশের ক্রিকেট কূটনীতির ক্ষেত্রেও এই ঘটনাপ্রবাহ নতুন বাস্তবতা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামনে কী

সব পক্ষই আপাতত আলোচনার দিকেই তাকিয়ে আছে। আইসিসি সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কী সিদ্ধান্ত আসে, সেটির ওপর নির্ভর করছে বিশ্বকাপের অর্থনীতি ও ক্রিকেট রাজনীতির ভবিষ্যৎ গতিপথ।

এক বোর্ড কর্মকর্তার ভাষায়, “আলোচনার দরজা সব সময় খোলা থাকে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সবাই কোন পথে হাঁটে।”

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক