স্পেনের মুরসিয়া ও আলিকান্তে
খাবার গলায় আটকে ৯ বছরের শিশুসহ ২ জনের মৃত্যু
স্পেনের মুরসিয়া ও আলিকান্তে অসাবধানতাবশত খাবার গলায় আটকে শ্বাসরোধ হয়ে ৪৮ ঘন্টার মধ্যে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরপর এমন দুটো ঘটনায় শোকের সাথে এ বিষয়ে সতর্কতার বিষয়টি সামনে এসেছে।
মুরসিয়ায় ৯ বছরের শিশুর মৃত্যু:
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মুরসিয়ার ভাল্লাদোলিসেস এলাকায় একটি পরিবার তাদের ৯ বছর বয়সী শিশু আক্রান্ত অবস্থায় ১-১-২ জরুরি সেবায় ফোন করে সহায়তা চায়। শিশুটির শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় তার পরিবার নিজ গাড়িতে দ্রুত মুরসিয়ার ভার্হেন দে আরিশাকা হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।
তবে আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ-৩০ মহাসড়কে পৌঁছালে শিশুটি অজ্ঞান হয়ে যায়। দ্রুত সিভিল গার্ড ও ০৬১ সার্ভিসের অ্যাম্বুলেন্স গিয়ে শিশু বাস্কুলার রি-সাসিটেশন প্রয়োগের চেষ্টা করে, কিন্তু সে প্রচেষ্টায় ছাড়া না দিয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যান।
আলিকান্তে ১৯ বছরের যুবকের মৃত্যু:
মুরসিয়ায় ৯ বছরের শিশু মারা যাবার একদিন আগে, শুক্রবার দুপুরে আলিকান্তের প্লায়া দে সান হুয়ান এলাকায় ১৯ বছর বয়সী এক তরুণের গলায় অসর্কতাবশত কমলার কোয়া গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে উক্ত তরুণ মৃত্যুবরণ করে। তরুণটি বন্ধুদের সঙ্গে হাঁটাহাঁটির সময় কমলা খাচ্ছিলেন এবং একটি কোয়া গলায় আটকে যাওয়ার পর অস্বস্তিবোধ করতে শুরু করে এবং এক পর্যায়ে সে হঠাৎ ঢলে পড়েন। পরে পুলিশসহ দেশের জরুরি চিকিৎসা টিম দ্রুত এসে তাকে চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। মৃতদেহ পরে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ দুটি দুর্ঘটনা স্পেনে শ্বাসরোধজনিত মৃত্যুর সম্ভাব্য বিপদ সম্পর্কে আবারও সতর্ক করে দিয়েছে, যেখানে বিশেষ করে শিশু ও তরুণদের জন্য সতর্কতা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।













