ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসবমুখর পরিবেশে রাজধানী রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ইতালি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ইতালি বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন। কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে বক্তারা বিএনপির আদর্শ, দলীয় ঐতিহ্য এবং প্রবাসে দলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের এবং রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবির, জহিরুল আলম,সৈয়দ মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান 
মোল্লা,জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা, রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, শ্রমিক দলের সাবেক সভাপতি নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহবায়ক আইয়ুব আলী,যুবনেতা মাহমুদুল হাসান সহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন,বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় এ ভূমিকা অব্যাহত থাকবে। প্রবাসে থেকেও তারা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।

আলোচনায় অংশগ্রহণকারী নেতারা আরও উল্লেখ করেন,দলের প্রতিষ্ঠা বার্ষিকী শুধু উৎসবের দিন নয়- এটি নতুন করে অঙ্গীকার করার দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।













