সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে শেষ ষোলোয় মরক্কো

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৪১ এম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে শেষ ষোলোয় মরক্কো

ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জয় যেন নেদারল্যান্ডসের হাতের মুঠোয়ই ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের দুর্দান্ত হেডে বদলে যায় পুরো দৃশ্যপট। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা না মেলায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্নায়ুর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো। আর নাটকীয় এক পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় নেদারল্যান্ডসকে।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর। বিশ্বকাপের শেষ বত্রিশ পর্বের এই লড়াইয়ে দুই দলই জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে। তবে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করতে হয় টাইব্রেকারে।

প্রথমার্ধে গোল না হলেও একের পর এক আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৯তম মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের হেড দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুখেন। মাত্র দুই মিনিট পর আবারও গুরুত্বপূর্ণ একটি সেভ করে দলকে বিপদমুক্ত করেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রথমার্ধের শেষদিকে পাল্টা চাপ তৈরি করে নেদারল্যান্ডসও। ৪৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে মিকি ফন দে ফেনের নেওয়া শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। অন্যদিকে যোগ করা সময়ে আশরাফ হাকিমির পাস থেকে একেবারে ছয় গজের মধ্যে থেকেও নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন ইসমাইল সাইবারি। সেই সুযোগ হাতছাড়া করে হতাশায় মাথায় হাত দেন তিনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ডাচদের জয়ও নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দারুণ গতিতে উঠে আসা শেমসেদ্দিন তালবির নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। শেষ মুহূর্তের সেই গোল মরক্কোকে নতুন করে ম্যাচে ফিরিয়ে আনে এবং লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। ৯৮তম মিনিটে তালবির পাস থেকে গোলের সামনে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। তবে আবারও দলের রক্ষাকর্তা হয়ে ওঠেন বার্ট ভারব্রুখেন। বাঁ পা বাড়িয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। অন্য প্রান্তে নেদারল্যান্ডসও কয়েকটি আক্রমণ শানালেও ইয়াসিন বুনুর দৃঢ়তা এবং মরক্কোর রক্ষণভাগের শৃঙ্খলিত পারফরম্যান্সে গোলের দেখা পায়নি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের কঠিন পরীক্ষায় বেশি সফলতা দেখায় মরক্কো। ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয়। অন্যদিকে লড়াই করেও টাইব্রেকারের হতাশা নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় নেদারল্যান্ডসের।

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক