সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিশ্বে রেমিট্যান্স আহরণে যুবকর্মশক্তির উৎস বাংলাদেশ অষ্টম, শীর্ষে ভারত

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৫৩ এম
বিশ্বে রেমিট্যান্স আহরণে যুবকর্মশক্তির উৎস বাংলাদেশ অষ্টম, শীর্ষে ভারত

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৬ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় ৮ম অবস্থানে আছে। গত ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী অবস্থান ছিল ৭ম, ২০১৫ সালে ৯ম এবং ২০১০ এ ১০ ম অবস্থায় ছিল।

অর্থাৎ বাংলাদেশের অবস্থান ক্রমবর্ধমান এবং নতুন সরকারের বিশদ পরিকল্পনা করার ফলে রেমিটেন্স আহরণে উল্মফ ধারা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এজন্য সরকারকে শ্রমবাজার বহুমুখী করণ, দক্ষতার উন্নয়ন, উত্তম রিক্রুটমেন্ট চর্চা এবং দুষ্টের দমনের উপর গুরুত্বারোপ করার অনুরোধ করেছে।

প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ২১.৫০ বিলিয়ন মার্কিন ডলার দেশে প্রেরণ করেছে। ২০১০ থেকে ২০২৪ প্রতিবেদনগুলোতে বরাবরের মতো শীর্ষে রয়েছে ভারত। দেশটি গত বছর মোট ১৩৭.৬৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে ভারতই একমাত্র দেশ হিসেবে বার্ষিক রেমিট্যান্স প্রবাহে ১০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে ভারতের রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২০ সালে যেখানে দেশটির রেমিট্যান্স আয় ছিল প্রায় ৮৩.১৫ বিলিয়ন ডলার, সেখানে মাত্র চার বছরের ব্যবধানে তা বেড়ে ১৩৭.৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও অধ্যয়নরত ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

বিশ্বব্যাপী প্রায় ১ কোটিরওবেশি বাংলাদেশী অবস্থান করার তথ্য অনুযায়ী বাংলাদেশের রেমিটেন্স আহরণর পরিমাণ হতাশাজনক। রেমিটেন্স প্রেরণের তালিকায় পাকিস্তান রয়েছে বাংলাদেশের উপরে ৫ম অবস্থানে। পাকিস্তান ২০১৫ সালে এ তালিকায় ৭ম অবস্থান দখল করে বহাল রেখেছে। ২০২৪ সালে পাকিস্তানি নাগরিকরা দেশে ২৮.৫০ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেছে যা দক্ষিণ এশিয়ায় ২য়। ভারত ও পাকিস্তানের নাগরিকের নিজ দেশে নিয়মিত অর্থ পাঠানো কারণে ঐ দুটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ বেড়েছে। এরফলে দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বের শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী দেশের তালিকায় ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্্রিকো, যারা ২০২৪ সালে প্রায় ৬৭.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ফিলিপাইন, তাদের আয় ৪০.২৮ বিলিয়ন ডলার। এরপর রয়েছে ফ্রান্স, পাকিস্তান, চিন, ইজিপ্ট, বাংলাদেশ, গোয়াতেমেলা ও নাইজেরিয়া।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অষ্টম অবস্থান নিঃসন্দেহে ইতিবাচক হলেও দেশটি এখনো শীর্ষ পাঁচে প্রবেশ করতে পারেনি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। সবচেয়ে বড় কারণ হলো বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিতে কর্মী , প্রোফেশনাল এবং বিশেষজ্ঞ প্রেরণ করতে না পারা। বাংলাদেশ শুরু থেকেই মধ্যপ্রাচ্য ও পরে মালয়েশিয়া নির্ভর হয়ে আছে।

বাংলাদেশের অধিকাংশ প্রবাসী কর্মী মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্মাণ, কৃষি, পরিচ্ছন্নতা ও স্বল্প মজুরির খাতে কাজ করেন। ফলে তাদের আয় তুলনামূলক কম, এবং দেশে পাঠানো অর্থের পরিমাণও সীমিত থাকে। আবার লেখা পড়া না জানা এবং লেখা পড়ার মানের ঘাটতিকে সামনে রেখে অনেক দেশ অদক্ষ ও স্বল্প বেতনের কর্মীর উৎস দেশ হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়ে থাকে। দেখা গেছে , অনেক দেশ ১৪০ কোটির দেশ ভারত থেকে সাধারণ কর্মী নিয়োগ করে না, বরং নির্দিষ্ট কিছু পেশার জনশক্তি নিয়োগ করে।

দেশটির বিপুলসংখ্যক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, শিক্ষক, ব্যবসায়ী, শিল্পপতি ও শিক্ষার্থী উন্নত দেশগুলোতে উচ্চ বেতনে কাজ করছেন। ফলে একজন ভারতীয় প্রবাসী গড়ে একজন বাংলাদেশি শ্রমিকের তুলনায় অনেক বেশি অর্থ দেশে পাঠাতে সক্ষম হন।

এছাড়া বৈধ ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা থাকায় প্রকৃত রেমিট্যান্সের একটি অংশ সরকারি হিসাবে যুক্ত হয় না বলে অর্থনীতিবিদ বলে থাকেন। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ যদি নতুন নতুন শ্রম বাজার, দক্ষতার উন্নয়ন এবং কর্মী প্রেরণ প্রক্রিয়া সহজ, সুলভ ও হয়রানিমুক্ত করতে না পারে তাহলে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের উৎসাহ হারিয়ে ফেলে অন্য দেশে চলে যাবে। ইতোমধ্যে কয়েকটি প্রধান কর্মী নিয়োগকারী দেশের ক্ষেত্রে এ প্রবণতা দেখা গেছে।

তবে, আশার কথা, নতুন তারেক রহমানের সরকার ৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা, অভিবাসনে সুশাসন, দক্ষতার উন্নয়ন এবং প্রবাসী কার্ড প্রদান ও প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে যা জাতিকে আশান্বিত করে তুলেছে।

তবে আইওএম সতর্ক করে বলেছে, নিরাপদ ও বৈধ অভিবাসন ব্যবস্থার ঘাটতি থাকলে অনেক অভিবাসী ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করতে বাধ্য হন। তাই বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সংস্থাটি মনে করে, অভিবাসন শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও মানবিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক