মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় কোরআানের পাখি আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের হৃদয়ছোঁয়া ইফতার

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
মালয়েশিয়ায় কোরআানের পাখি আবু রায়হানকে নিয়ে প্রবাসীদের হৃদয়ছোঁয়া ইফতার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী ও আবেগঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘কোরআানের পাখি’ নামে পরিচিত কিশোর হাফেজ ক্বরী আবু রায়হান। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত ও অনুপ্রেরণামূলক উপস্থিতি পুরো অনুষ্ঠানে এনে দেয় এক আধ্যাত্মিক আবহ।

রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ার একটি হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শুরুতেই পবিত্র কোরআন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন আবু রায়হান। তাঁর তিলাওয়াত উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে স্নিগ্ধ ও প্রশান্তিময়।

আয়োজক প্রবাসী আবুল কালাম জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে সুদৃঢ় করতেই এ আয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে আবু রায়হানের মতো তরুণ হাফেজদের সামনে আনা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, আবু রায়হান শুধু একজন হাফেজ নন, তিনি কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অর্জন ও সাধনা প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য অনুকরণীয়। প্রবাসী কাজল ও মোরশেদ আলম বলেন, প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে পরিবার ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কোতারায়া বাংলা মসজিদের খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে রমজা

নের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে খতিব তার বক্তব্য বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।
আবু রায়হান মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রথম প্রবাসে তারাবির নামাজ পড়াচ্ছি। পবিত্র রমজান মাস পুরোটাই আপনাদের সাথে আছি। আপনাদের পাশে থেকে আমার খুব ভাল লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়াকরব। যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের রোজি রোজগারে বরকত দান করে।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সার্বিক উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। মুনাজাতের সময় অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে।
সব মিলিয়ে, কোরআানের পাখি আবু রায়হানকে ঘিরে মালয়েশিয়ায় প্রবাসীদের এই ইফতার আয়োজন হয়ে উঠেছিল এক অনন্য মিলনমেলা—যেখানে ধর্মীয় অনুপ্রেরণা, ভালোবাসা ও প্রবাসী ঐক্যের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে।

হাফেজ ক্বারী আবু রায়হান বাংলাদেশের একজন বিশ্বজয়ী কুরআন তিলাওয়াতকারী (ক্বারী) এবং হাফেজ । তিনি আন্তর্জাতিক অঙ্গনে একাধিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গৌরব বয়ে এনেছেন। ২০০৫ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বল্লবদী আল-ইসলাহ একাডেমী ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে শিক্ষা লাভ করেন ।
আন্তর্জাতিক সাফল্য

২০১৮ সালে কাতারের টেলিভিশন চ্যানেল ‘জিম টিভি’ আয়োজিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। ২০২৪ সালে আফ্রিকার সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অধিকার করেন।
বর্তমানে তিনি রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন। তিনি মালয়েশিয়ার জাতীয় মসজিদে (মসজিদ নেগারা) আজান দিয়েও প্রশংসা কুড়িয়েছেন। তিনি তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত শেয়ার করেন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক