পর্তুগিজ যুবকের ন্যাটোর গোপন তথ্য রাশিয়ার কাছে বিক্রির চেষ্টা
ছবিঃ সংগৃহীত
গত বছর ফেব্রুয়ারিতে লিসবনে এক পর্তুগিজ যুবক ন্যাটো সামরিক কর্মীদের থাকার হোটেল থেকে গোপন তথ্যযুক্ত একটি কম্পিউটার এবং একটি আইপ্যাড চুরি করেছিল। ২৩ বছর বয়সী এই যুবকটি সেই সময় জানতে পারে যে, নেভাল বেস স্কুলে বিশ্বের বৃহত্তম রোবোটিক্স এবং মানবহীন সিস্টেমের পরীক্ষামূলক সম্মেলন আলফাইট ২০২৫ অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩০০ জনের মধ্যে ন্যাটো ও সুইডিশ নৌবাহিনীর সৈন্যরা অংশ নিচ্ছিলেন।
কেন্দ্রীয় তদন্ত ও অপরাধ দমন বিভাগ ( ডি সি আই এ পি) এর বিবৃতি অনুসারে, ৩ থেকে ৭ ফেব্রুয়ারি চলা এই অনুষ্ঠানের সময় যুবকটি ইচ্ছাকৃতভাবে একই হোটেলে উঠেছিলেন। সেখান থেকে সে ন্যাটো কর্মকর্তাদের সরঞ্জাম আত্মসাৎ করে গোপন তথ্য অ্যাক্সেস ও অনুলিপির চেষ্টা করেন এবং সেগুলো রাশিয়ান ফেডারেশনের সাথে যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করতে চান। পরে লিসবনের রাশিয়ান দূতাবাসে গিয়ে তথ্য বিক্রির প্রস্তাব দেন, যা ব্যর্থ হয়।
তদন্তকালে আসামী দাবি করেন যে, তিনি একটি অপরাধমূলক নেটওয়ার্কের সদস্য, যাতে বিচারিক পুলিশের এক পরিদর্শকসহ ১১ জন জড়িত। কিন্তু কর্তৃপক্ষের সংগৃহীত প্রমাণ দেখায় এটি ছিল তার ভণ্ডামি নিজের দায় চাপিয়ে দেওয়ার কৌশল মাত্র। অ্যাটর্নি জেনারেলের অফিস এই দাবিকে পুরোপুরি খারিজ করেছে।
এ ছাড়া যুবকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির চেষ্টা ছাড়াও তিনটি গুরুতর চুরি, দুটি ভুয়া পরিচয়পত্র ব্যবহার, একটি মিথ্যা বিবৃতি, শিশু পর্নোগ্রাফি, দুটি লাইসেন্সবিহীন গাড়ি চালানো এবং ১১টি বিদ্বেষজনক নিন্দামূলক অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আরও দুজনকে গুরুতর চুরির সন্দেহে অভিযুক্ত করা হয়েছে, তাদের পরিচয় ও ঠিকানা প্রমাণের নির্দেশ দেওয়া হয়েছে।
যুবকটি বর্তমানে বিচারপূর্ব আটকে আছেন এবং তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ঘটনা পর্তুগালের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন তুলেছে, বিশেষ করে ন্যাটোর মতো সংবেদনশীল সম্মেলনের সময় স্থানীয় হোটেলগুলোতে নজরদারির ঘাটতির দিকে ইঙ্গিত করে













