মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইতালিতে অভিবাসন আইন আরও কঠোর হতে যাচ্ছে

ইতালি প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম
ইতালিতে অভিবাসন আইন আরও কঠোর হতে যাচ্ছে

ছবিঃ সংগৃহীত

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান জোরদার করতে নতুন একটি খসড়া আইন অনুমোদন করেছে ইতালির ডানপন্থি সরকার। প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা প্রস্তাবিত বিলটিতে ভূমধ্যসাগরীয় রুটে আগত অভিবাসীবাহী জাহাজের ওপর অস্থায়ী ‘নৌ-অবরোধ’ আরোপসহ একাধিক কঠোর বিধান অন্তর্ভুক্ত করেছে।

সরকারি বিবৃতি অনুযায়ী, “জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি” সৃষ্টি হলে সংশ্লিষ্ট জাহাজকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে সর্বোচ্চ ৩০ দিনের জন্য নিষিদ্ধ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই অবরোধ ছয় মাস পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। প্রস্তাবিত আইনে সন্ত্রাসী অনুপ্রবেশ বা নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট আশঙ্কাকে পদক্ষেপ গ্রহণের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক চাপ ও সমুদ্রপথে আগমন

সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের প্রধান পথ। উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে বহু অভিবাসনপ্রত্যাশী ইতালির উপকূলীয় অঞ্চল, বিশেষত লাম্পেদুসা দ্বীপে পৌঁছান। ইউরোপীয় সীমান্ত সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর হাজার হাজার মানুষ এই রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সরকার বলছে, আগমনের এই চাপ সীমান্ত ব্যবস্থাপনা, আশ্রয় প্রক্রিয়া ও অভ্যন্তরীণ নিরাপত্তায় অতিরিক্ত বোঝা তৈরি করছে। সেই প্রেক্ষাপটে সমুদ্রপথে আগমন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও আইনি কাঠামো জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

আলবেনিয়ায় আশ্রয় প্রক্রিয়া

নতুন বিল পাস হলে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে পা রাখার আগেই আলবেনিয়ায় স্থাপিত কেন্দ্রগুলোতে তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু করা হতে পারে। পূর্বে আদালতের কিছু রায়ের কারণে এই ‘আউটসোর্সিং’ উদ্যোগ স্থগিত ছিল। তবে সরকার আশা করছে, নতুন আইনি কাঠামোর মাধ্যমে প্রক্রিয়াটি আবার কার্যকর করা যাবে।

এছাড়া, ইতালির সঙ্গে প্রত্যাবাসন বা আটক সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে—এমন তৃতীয় দেশে অভিবাসীদের স্থানান্তরের বিধানও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ, ইতালির জলসীমায় প্রবেশে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি নিজ দেশ ছাড়াও চুক্তিভুক্ত অন্য দেশে পাঠানো যেতে পারে।

জরিমানা ও জাহাজ বাজেয়াপ্ত

প্রস্তাবিত আইনে নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। পুনরাবৃত্ত লঙ্ঘনের ক্ষেত্রে জাহাজ বাজেয়াপ্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষকে দেওয়া হবে। মানবাধিকার সংস্থা ও দাতব্য উদ্ধারকারী জাহাজ পরিচালনাকারী সংগঠনগুলো আশঙ্কা করছে, এই বিধান তাদের কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করতে পারে।

সংসদীয় প্রক্রিয়া বাকি

মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি এখন ইতালির সংসদের উভয় কক্ষে উপস্থাপিত হবে। আলোচনার পর দুই কক্ষের অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। সরকার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দিলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো সম্ভাব্য আইনি ও নৈতিক প্রশ্ন উত্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন আইন কার্যকর হলে ইতালির অভিবাসন নীতিতে একটি কাঠামোগত পরিবর্তন আসবে এবং ইউরোপীয় অভিবাসন ব্যবস্থাপনায়ও এর প্রভাব পড়তে পারে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক