সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ’ -চট্টগ্রামে জামায়াত আমির

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম
‘স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ’ -চট্টগ্রামে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা চট্টগ্রাম থেকে দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম,। তার দাবি, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ‘উই রিভল্ট’ বলে প্রথম বিদ্রোহের আহ্বান জানান অলি আহমদ, এরপর তা স্বাধীনতার ঘোষণায় রূপ নেয়।

জামায়াত আমিরের এই মন্তব্যে স্বাধীনতার ঘোষককে ঘিরে পুরোনো বিতর্ক আবারও নতুনভাবে সামনে এসেছে। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থানরত বাঙালি সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বিদ্রোহের সূচনা হয়, তার নেতৃত্বে ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ, আর সেই ধারাবাহিকতা থেকেই মেজর জিয়াউর রহমান পরে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

ডা. শফিকুর রহমানের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে স্বাধীনতার ঘোষক ইস্যুতে বিভিন্নভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে এবং একেক সময়ে একেক ব্যক্তিকে সামনে আনা হয়েছে। তার ভাষ্য,  কিন্তু সত্যিকার অর্থে চট্টগ্রাম থেকেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের ঘোষণা এসেছিল অলি আহমদের কণ্ঠে।’​

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য স্বাধীনতার ঘোষক প্রসঙ্গটি বারবার ইচ্ছাকৃতভাবে সামনে আনা হয় এবং প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন প্রজন্মের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের অপরিপক্ব ও দলীয় বক্তব্যকে দায়ী করেন তিনি।​​

স্বাধীনতার ঘোষক বিতর্কে এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যাখ্যা উপস্থাপন করেছে। আওয়ামী লীগের সার্বিক অবস্থান, স্বাধীন বাংলাদেশ সৃষ্টির রাজনৈতিক নেতৃত্ব ও ঘোষণা দুটোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের ধারাবাহিক ফল, অন্যদিকে বিএনপি লংকা গড়া করেছে মেজর জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে সামনে রেখে।

এবার জামায়াত আমিরের বক্তব্যে কর্নেল (অব.) ড. অলি আহমদকে স্বাধীনতার প্রথম ঘোষক দাবি করায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এই বক্তব্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মার্চের চট্টগ্রামকেন্দ্রিক সামরিক বিদ্রোহের ঘটনার পুনর্বিন্যাসের চেষ্টা দেখা যাচ্ছে।​

ইতিহাসবিদ ও গবেষকরা অবশ্য বরাবরই সতর্ক করে আসছেন, স্বাধীনতার ঘোষক ইস্যুতে কোনো একক ব্যক্তিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার আগে প্রাথমিক উৎস, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং সরকারি নথিপত্রের সমন্বিত বিশ্লেষণ জরুরি। তাদের মতে, স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম ছিল সম্মিলিত প্রচেষ্টা, যেখানে বহু সামরিক ও রাজনৈতিক নেতা মিলে ঘটনাপ্রবাহকে এগিয়ে নিয়েছেন।​​

জামায়াত আমিরের নতুন এই দাবি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, চট্টগ্রামের সামরিক বিদ্রোহ এবং অলি আহমদের ভূমিকাকে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি হলো।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক