সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

২০২৬-এর নির্বাচনী রণক্ষেত্র

৪৬ আসনে বিদ্রোহের অনলে পুড়ছে বিএনপির ‘ধানের শীষ’

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
৪৬ আসনে বিদ্রোহের অনলে পুড়ছে বিএনপির ‘ধানের শীষ’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপি নজিরবিহীন এক অভ্যন্তরীণ সংকটে পড়েছে। দলীয় হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি, বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা সত্ত্বেও অন্তত ৭৯টি আসনে ৯২ জন স্বতন্ত্র বা ‘বিদ্রোহী’ প্রার্থী দলীয় প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

বিশেষ করে ৪৬টি আসনে বিদ্রোহী প্রার্থীরা এতটাই শক্ত অবস্থান তৈরি করেছেন যে সেখানে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এবং তাদের রাজনৈতিক মিত্রদের জয় এখন অনিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোট ভাগের আশঙ্কা, লাভবান হতে পারে প্রতিদ্বন্দ্বীরা

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কোন্দলের সরাসরি সুবিধাভোগী হতে পারে জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী শক্তি। অনেক আসনে ত্রিমুখী লড়াই তৈরি হওয়ায় ধানের শীষের ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি তীব্র আকার ধারণ করেছে।

বিএনপি এবার ২৯১টি আসনে সরাসরি দলীয় প্রার্থী দিলেও যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ৮টি আসন ছেড়ে দিয়েছে। তবে বিদ্রোহের আগুন সবচেয়ে বেশি ছড়িয়েছে সেই সব এলাকায়, যেখানে স্থানীয় প্রভাবশালী নেতারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

বাগেরহাট থেকে ঢাকা—বিদ্রোহের বিস্তার

বাগেরহাটের চারটি আসনেই বিএনপির দলীয় প্রার্থীদের বিপরীতে শক্ত বিদ্রোহী অবস্থান দেখা যাচ্ছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রভাবশালী ব্যবসায়ী এম এ এইচ সেলিম বাগেরহাট-১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তার দাবি, দলীয় মনোনীত প্রার্থীরা এলাকায় পরিচিত নন। দলীয় প্রার্থীরাও স্বীকার করছেন, এই বিভাজন ভোটের অঙ্কে বড় ক্ষতির কারণ হতে পারে।

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বহিষ্কৃত নেতা এস এ সিদ্দিক সাজু, যিনি সাবেক সংসদ সদস্য এস এ খালেকের সন্তান এবং শক্তিশালী পারিবারিক ভোটব্যাংকের অধিকারী। এ আসনে জামায়াতের প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান যুক্ত হওয়ায় ত্রিমুখী লড়াই স্পষ্ট।

একইভাবে ঢাকা-১২ আসনে জোট প্রার্থী সাইফুল হকের বিপক্ষে শক্ত অবস্থানে আছেন প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব।

সংঘর্ষ, বিভক্ত তৃণমূল

কুমিল্লা-২ আসনে বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ আব্দুল মতিন খান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হওয়ায় ধানের শীষের সমর্থকরা স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত।

মিত্র আসনেও বিদ্রোহ

বিএনপি যেসব ৮টি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে, তার মধ্যে ৪টিতেই বিদ্রোহীরা সক্রিয়।

  • পটুয়াখালী-৩: জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার বিপক্ষে মাঠে আছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাসান মামুন। বিদ্রোহ দমাতে একাধিক উপজেলা কমিটি বিলুপ্ত করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
  • নারায়ণগঞ্জ-৪: জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসেন কাসেমীর বিপক্ষে শক্ত অবস্থানে আছেন বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ শাহ আলম ও গিয়াস উদ্দিন।

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, “৭৯টি আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী বিএনপির সাংগঠনিক দুর্বলতার বড় প্রমাণ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় মনোনয়ন নিয়ে নেতাদের প্রত্যাশা পূরণ না হওয়াই এই ক্ষোভের মূল কারণ।”

অন্যদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন দাবি করেন, “আন্দোলনে ভূমিকা রাখা অনেক নেতা অভিমান থেকে প্রার্থী হয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা ও ভোটারদের সচেতনতার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।”

সামনে বড় বিপর্যয়ের শঙ্কা

সাধারণ ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিদ্রোহীরা শেষ পর্যন্ত সরে না দাঁড়ালে ৩০ থেকে ৩৫টি আসনে বিএনপির নিশ্চিত জয় হাতছাড়া হতে পারে। বিশেষ করে যেসব আসনে জামায়াতে ইসলামী শক্ত প্রার্থী দিয়েছে, সেখানে বিএনপির ভোট ভাগ হলে ফলাফল পাল্টে যেতে পারে।

এদিকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে অনেক এলাকায় স্থানীয় কমিটি ভেঙে দেওয়ায় তৃণমূলের চেইন-অব-কমান্ড কার্যত ভেঙে পড়ছে।

বিএনপি হাইকমান্ড আশা করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ‘ব্র্যান্ড ধানের শীষ’ বিদ্রোহীদের ছাপিয়ে যাবে। তবে মাঠের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। অনেক আসনে বিদ্রোহীদের প্রচার ও অর্থবল দলীয় প্রার্থীদের চেয়েও বেশি।

১২ ফেব্রুয়ারির আগে যদি এই ৪৬ আসনের সংকট সামাল দেওয়া না যায়, তাহলে ধানের শীষ শিবিরে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা আসতে পারে—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক