সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর সাথে লড়বেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ এম
ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর সাথে লড়বেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত সরগরম। চারিদিকে শুধু নির্বাচনী হাওয়া। প্রচার-প্রচারণায় কেউ যেন পিছিয়ে নেই। যে,যার মত করে পারছে ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ফ্রান্সের আলোচিত মুখ ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

এরইমধ্যে রাজনৈতিক অঙ্গনে যেন নতুন এক মাত্রা যোগ হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্স প্রবাসী ও অরাজনৈতিক সংগঠন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তার বিপরীতে প্রার্থী হিসেবে বিশেষ আলোচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর ড. খালিদুজ্জামান। এই দুই শক্তিশালী প্রার্থী নিজ নিজ রাজনৈতিক বলয়ে তাদের শক্ত অবস্থান রয়েছে।

রাজনৈতিক পর্যালোচনায় ঢাকা-১৭ আসন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এবং দলীয় প্রভাব এখানে বরাবরই প্রবল বলেই জানা গেছে। সে বিবেচনায় দুই বৃহৎ রাজনৈতিক শক্তির বিপরীতে একজন স্বতন্ত্র ও অরাজনৈতিক প্রার্থীর অংশগ্রহণ ভোটের সমীকরণে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। অভিজ্ঞদের বিশ্লেষণে দেখা গেছে, বিশেষ করে রাজনীতির বাইরে থাকা ভোটার, উঠতি তরুণ সমাজ এবং পরিবর্তনমুখী নাগরিকদের একটি অংশ এই ধরনের প্রার্থীর প্রতি আগ্রহ দেখাতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে কঠিন বাস্তবতা হলো, দলীয় কাঠামো, মাঠপর্যায়ের সংগঠন এবং দীর্ঘদিনের ভোটব্যাংক—এই তিনটি দিকেই বড় দলগুলো স্বতন্ত্র প্রার্থীর চেয়ে বরারবর এগিয়ে থাকে। যার ফলে কাজী এনায়েত উল্লাহর জন্য বড় এবং প্রধান চ্যালেঞ্জ হবে নিজেকে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে উপস্থাপন করা এবং সীমিত সাংগঠনিক শক্তি দিয়ে বৃহৎ জনসমর্থন তৈরি করা। অন্যথায় টিকে থাকা কষ্ট হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে সাধারণ জনগণ যে পরিবর্তন চাচ্ছে যদি তা বাস্তবে রুপ নেয় তবে ভোটের মাঝে কাজী এনায়েত উল্লাহ জনসমর্থনে এগিয়ে যাবে। তা এখন সময়ের ব্যাপার।

অন্যদিকে, কেউ কেউ বলছেন যদি ভোটারদের মধ্যে প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি অনাস্থা বা পরিবর্তনের আকাঙ্ক্ষা জোরালো হয়, তাহলে এই আসনে অপ্রত্যাশিত ফলও দেখা যেতে পারে। সেক্ষেত্রে ঢাকা-১৭ আসন একটি প্রতীকী রাজনৈতিক বার্তা বহন করতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়েও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব।

সব বিচার বিশ্লেষণে, ঢাকা-১৭ আসনের নির্বাচন শুধু ব্যক্তি বা দলের লড়াই নয়, বরং এটি হতে পারে পরিচিত রাজনীতির সঙ্গে বিকল্প ধারার রাজনীতির মুখোমুখি অবস্থান৷ —যার ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এদিকে কাজী এনায়েত উল্লাহ প্রার্থী হিসেবে বেশ উপযুক্ত, শিক্ষা, সামাজ পরিবেশ -বান্ধব একজন সৎ নিষ্ঠাবান প্রার্থী। তার কোন বিকল্প নেই।

তাছাড়া তিনি বহির্বিশ্বে একজন আলোচিত ব্যক্তি। ইউরোপ-আমেরিকা এবং এশিয়াসহ পৃথিবীর প্রতিটি দেশে প্রবাসীদের মাঝে সুপরিচিত সংগঠক এবং জনপ্রিয় ব্যক্তি হিসেবে প্রবাসীদের পাশে থেকে নিরলস ভাবে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। তাই অনেকের ধারনা কাজী এনায়েত উল্লাহকে যদি সাধারণ মানুষ ভোটের মাধ্যমে বেছে নিতে পারেন। তবে সাধারণ মানুষ উভয় দিকে উপকৃত হতে পারেন। যেমন দেশে জনগণের পক্ষে তেমনি বিদেশে প্রবাসীদের পক্ষে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক