স্পেনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। স্পেনের রাজধানী মাদ্রিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর
স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে স্পেন বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ,মিলাদ ও বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদের ইমাম হাফিজ উসমান খান শামীম।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু ,সাবেক সহ সভাপতি মনোয়ার হোসেন মনু , বর্তমান সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু , স্পেন বি এন পি’র সহ সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সৈয়দ মাসুদুর রহমান নাসিম , সাঈয়েদ মিয়া, ইউনুস আলী , মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম ,স্পেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপার আহমদ ,স্পেন বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,ছানুর মিয়া ছাদ সহ বিভিন্ন ইউনিট কমিটির নেতা-কর্মীরা। শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভা সফলভাবে সম্পন্ন করা হয়।












