সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা, অ্যাম্বুলেন্সসহ যানবাহনে আগুন

▪️ দু’দিনে ১২–১৫টি বিস্ফোরণ, রাজধানীতে স্পষ্টতই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ▪️ বিস্ফোরকগুলো ছিল নিম্নমাত্রার; বড় ক্ষতি না করলেও ভয় ও অনিরাপত্তা তৈরি করেছে। ▪️ রাজনৈতিক রায়কে কেন্দ্র করে পরিস্থিতি আরও অস্থির হতে পারে—এমন শঙ্কা বিশ্লেষকদের। ▪️ নিরাপত্তা বাহিনী টহল বাড়িয়ে রাখায় বড় ধরনের সংঘর্ষ বা দাঙ্গা এড়ানো গেছে।

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৫ এম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল হামলা, অ্যাম্বুলেন্সসহ যানবাহনে আগুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগের দিন দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বৃদ্ধি পায়। রোববার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে মোট সাতটি যানবাহনে আগুন ধরানো হয়। এতে ছিলে, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং একটি অ্যাম্বুলেন্সও।

রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পর বাংলামোটর এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। শ্যামপুরেও রাত ৯টার পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়, এতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে সন্ধ্যার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশেও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ জানিয়েছে, এসব হামলা দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল ছিল।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

রোববার সকালে নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) আহত হন এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঢাকার বাইরের অস্থিরতা

গাজীপুর: ব্যাংকে পেট্রোলবোমা হামলা-

রাতের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায় এবং ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। টঙ্গীতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মাদারীপুর: মহাসড়কে গাছ ফেলে অবরোধ ও মশালমিছিল-

রোববার ভোরে গোপালপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে রাখা হয়, যা কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। নিরাপত্তা বাহিনী সকাল ৯টার দিকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার হাতে মশালমিছিল বের করে। মিছিল চলাচল ব্যাহত করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশের উপস্থিতিতে মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়।

সিলেট: ব্যবসা ও গাড়ি মেরামতের দোকানে আগুন-

পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের দোকানে রাত দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলোর মধ্যে “ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস” পুরোপুরি পুড়ে গেছে।

ধামরাই ও সাভার: বাসে আগুন-

ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন লাগানো হয়। দূর থেকে আসা তিনজন মোটরসাইকেল আরম্ভ করে বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় আধা ঘণ্টা পরে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।

এক সপ্তাহে ৩৬টি যানবাহনে অগ্নিসংযোগ

শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত সাতটি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে সিলেটে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স, সাভারে দুটি বাস, ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান, কুষ্টিয়ায় একটি ট্রাক এবং ঢাকার হাজারীবাগে একটি বাস অন্তর্ভুক্ত।

গত এক সপ্তাহে সারাদেশে মোট ৩৬টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টি বাস, দুটি ট্রাক, দুটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স এবং একটি কাভার্ড ভ্যান রয়েছে। ময়মনসিংহে এক চালকের মৃত্যু হয়েছে। ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নাশকতার অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপট

পুলিশ জানায়, কার্যক্রম-নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলো জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব নাশকতা চালাচ্ছে। রাজধানীতে রোববার প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি, তবে অনলাইনে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রায়কে কেন্দ্র করে কিছু মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।”
জামায়াতসহ সমমনা আট দল সোমবার মাঠে থাকবে এবং কেউ নাশকতা ঘটাতে পারবে না বলে ঘোষণা দিয়েছে।

গ্রেপ্তার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত আট দিনে ১৯৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবও একজনকে আটক করেছে।

ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবারের রায়কে ঘিরে “বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”
দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও বিজিবি মোতায়েন, টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক