ঢাকা-১৭ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী এনায়েত উল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও সংগঠক প্রবাসীদের সুপরিচিত সংগঠন অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন(আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ঢাকা-১৭ আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন। গণমাধ্যমে পাঠানো এল বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ঢাকা -১৭ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ।
এনায়েত উল্লাহ বলেন,আমি অন্য রাজনীতীর অঙ্গীকার নিয়ে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদন্দীতা করার ঘোষনা করছি। তিনি বলেন,আমার প্রিয় জন্মভূমি এবং জন্মস্থানের উন্নয়নে আমার সক্রিয় অংশগ্রহন অত্যন্ত জরুরী হয়ে পরেছে, দেশ এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার দায়ীত্ব্য পালন করতে চাই। সমস্ত প্রচলিত এবং রাজনৈতিক দৃষ্টি ভঙ্গীর পরিবর্তে বাস্তব সম্মত কার্য্যকলাপ এবং সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করাই আমার লক্ষ্য।
তিনি দেশ তথা প্রবাসীদের আস্বস্ত করে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের দাবী দাওয়া আজ উপেক্ষিত, আমি নির্বাচিত হলে এই দুটো বিষয় রক্ষা করা হবে আমার সবচেয়ে বড় দায়ীত্ব। বাংলাদেশের সার্বিক অর্থনিতীর মূল চালিকা শক্তির এক অন্যতম উপাদান হচ্ছে প্রবাসি রেমিটেন্স, দুঃখজনক হলেও সত্য হচ্ছে যে এ যাবৎ আমাদের কোন সরকার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেনি। আমি এ ব্যাপারে কাজ করতে চাই। আমার দীর্ঘ্য প্রবাস জীবনে, বিশ্ব প্রবাসীদের দাবী এবং অধিকার আদায়ের সংগ্রামে বিভিন্ন দেশে বিভিন্ন কার্যক্রম প্রমান করে আমার দেশের এবং দেশের মানূষের প্রতি আন্তরিক ভালোবাসার অঙ্গীকার।
বাংলাদেশের জাতীয় স্বার্থে, জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চাই। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ নির্বাচনী এলাকার সন্মানীত অধিবাসীরা যদি আমার উপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলেই সম্ভব আমাদের জাতীয় জীবনের এই বহু কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।আপনাদের সর্বাত্বক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।













