সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে রাজধানীতে একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণ : নাশকতার আশঙ্কা

▪️‘নাশকতার রিহার্সাল’ চলছে ঢাকায়, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ▪️ সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রবাহ বাংলা প্রতিবেদন প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:১৮ এম
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে রাজধানীতে একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণ : নাশকতার আশঙ্কা

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় শুরু হয়েছে চোরাগোপ্তা হামলার ধারাবাহিকতা। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এসব ছোট ছোট ঘটনার কারণে বড় ধরনের নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবুও দুর্বৃত্তরা চোখ ফাঁকি দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে। হামলাকারীরা কারা, তা শনাক্ত করা সম্ভব হয়নি। নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ কখন কোথায় হামলা ঘটবে, তার কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না।

সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে, মিরপুর শাহ আলী মার্কেট এবং সবুজবাগ এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ডিএমপি জানায়, এসব ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও সেন্ট যোসেফ স্কুলে বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রায়ের দিন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও বার ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। থানায় কড়া নির্দেশনা পাঠানো হয়েছে, এবং পুলিশ টহল, চেকপোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়েছে।

গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধানমণ্ডি, মেরুল বাড্ডা, শাহজাদপুর, কাকরাইল, মিরপুর, সবুজবাগ ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে। দুর্বৃত্তরা মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলাগুলো পরিকল্পিত ও সমন্বিত। অতীতের অভিজ্ঞতা বলছে, এভাবে ছোট ছোট হামলা চালিয়ে দুর্বৃত্তরা নিরাপত্তা বাহিনীর সক্ষমতা যাচাই করে নেয়, এরপর বড় ধরনের হামলায় নামে। গির্জা, স্কুল, বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাগুলোকে তারা আসন্ন নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

সরকারি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। রাজধানীর প্রতিটি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। তবুও পুলিশের উপস্থিতি কম এমন জায়গাগুলো বেছে নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, “ককটেল বিস্ফোরণ ঘটাতে সময় লাগে কয়েক সেকেন্ড, আর গান পাউডার দিয়ে বাসে আগুন দিতে লাগে এক মিনিটও না—তাই শত সতর্কতা সত্ত্বেও সব জায়গায় একসাথে প্রতিরোধ করা সম্ভব নয়।”

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক