মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার সরকারের হাতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা

প্রবাহ বাংলা প্রতিবেদন, প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ এম
মঙ্গলবার সরকারের হাতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথনকশা চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা আগামী মঙ্গলবার সরকারের হাতে তুলে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হবে।
সোমবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত কমিশনের শেষ বৈঠকে সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়।

বৈঠকে কমিশনের কাজের শুরু থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব নথি, অডিও-ভিডিও এবং ছবিসহ সমস্ত আলাপ-আলোচনার রেকর্ড সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, এই দলিলগুলো জাতির অমূল্য সম্পদ। আমরা কোন প্রেক্ষাপটে কোন সিদ্ধান্তে পৌঁছেছি, তা সংরক্ষণ করা এবং উন্মুক্ত রাখাটা জরুরি। প্রতিটি বৈঠকের ছবি, ভিডিও, চিঠিপত্র সব সংরক্ষণ করতে হবে, ক্যাটাগরি করে রাখতে হবে। টেলিভিশনে প্রচারিত সংলাপগুলোও খণ্ড আকারে সংরক্ষণ করা প্রয়োজন, কারণ এগুলোই ভবিষ্যতের ইতিহাসের জীবন্ত দলিল হবে।

তিনি আরও বলেন, যারা গবেষণা করবেন, তারা যেন এই ডকুমেন্ট ব্যবহার করতে পারেন। প্রজন্মের পর প্রজন্মে এসব নথিই রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা কমিশনের কার্যক্রমে যুক্ত রাজনৈতিক দল, কর্মকর্তা, গবেষক ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারবদ্ধ উদ্যোগটি আনুষ্ঠানিক রূপ নেয়। ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা ও কমিশনের সদস্যরা এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেন।
এরপর থেকেই কমিশন কাজ করে চলেছে সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর প্রস্তাব বাস্তবায়নেও সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সদস্যরা।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন দেশের স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি গঠনে কাজ করেছে। আইনজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত আলোচনার মাধ্যমেই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কাঠামো তৈরি হয়েছে।

চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের তিন মূল দায়িত্ব বিচার, সংস্কার, ও নির্বাচন এর মধ্যে সংস্কার প্রক্রিয়ার রূপরেখা তৈরি ছিল আমাদের প্রধান কাজ। রাজনৈতিক দলগুলোর পার্থক্য থাকা সত্ত্বেও সংস্কারের প্রতি তাদের আগ্রহ স্পষ্ট ছিল। সবাই ধৈর্য ও সদিচ্ছা নিয়ে সংলাপে অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে, তা যেন হারিয়ে না যায় এই লক্ষ্যেই আমরা সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের দায়িত্ব শেষ হলেও প্রয়োজনে নাগরিক হিসেবে ভবিষ্যতে সহযোগিতা করতে প্রস্তুত থাকব।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ়তা ও সাহসিকতা প্রয়োজন। বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক বলেন, “যেভাবে গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখা গেছে, কমিশনের বৈঠকগুলোতেও সেই আন্তরিকতার প্রতিফলন ছিল।
পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ মন্তব্য করেন,  প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো ধৈর্যের সঙ্গে আলোচনা করেছে। ভবিষ্যতেও এই সৌহার্দ্য বজায় থাকুক।
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুদক সংস্কারেও সরকারকে শক্ত অবস্থান নিতে হবে।

শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “যারা জুলাইয়ে জীবন দিয়েছেন, তারাই এই সনদের মূল ভিত্তি।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক