স্বামীর চাহিদা পূরণ করতে পারলেন না হট নায়িকা!
স্বামীর চাহিদা পূরণ করতে না পেরে ভেঙে গেল বলিউডের এক সময়ের হট নায়িকা পূজা বাত্রা’র সংসার। একসময় গ্ল্যামার জগতের ঝলমলে আলোয় যিনি রাজত্ব করেছেন, জীবনের ব্যক্তিগত অধ্যায়ে এসে সেই আলো যেন নিভে গেল হঠাৎই। সংসার হারিয়েছেন, আবার হারিয়েছেন তাঁর অভিনয় ক্যারিয়ারও।
নব্বইয়ের দশকে পূজা বাত্রা ছিলেন ভারতীয় বিজ্ঞাপন দুনিয়া ও বলিউডের এক উজ্জ্বল মুখ। কলেজ জীবন থেকেই মডেলিং শুরু করেন তিনি। লিরিল সাবানের বিজ্ঞাপনে প্রাণবন্ত হাসিতে দর্শকদের মন জয় করেন, পরবর্তীতে হয়ে ওঠেন হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পুর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

১৯৯৭ সালে অনিল কাপুর ও টাবু অভিনীত ‘বিরাসত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পূজার। প্রথম ছবিতেই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। এরপর একে একে ‘ভাই’, ‘হাসিনা মান যায়েগি’, ‘দিল নে ফির ইয়াদ কিয়া’ ও ‘নায়ক’-এর মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।
ক্যারিয়ারের শীর্ষ সময়েই ২০০৩ সালে ব্যবসায়ী সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তবে বিয়ের কয়েক বছর পর থেকেই দূরত্ব বাড়তে থাকে তাঁদের মধ্যে। শেষ পর্যন্ত ২০১১ সালে বিবাহবিচ্ছেদে ইতি টানেন এই দম্পতি।
মিডিয়ার খবরে জানা যায়, পূজা সন্তান নিতে চাইলেও তাঁর স্বামী রাজি ছিলেন না। এই মতবিরোধই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরায়। পূজা নিজেও পরে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বিবাহবিচ্ছেদের পর ভারতে ফিরে আবার চলচ্চিত্রে ফেরার চেষ্টা করেন তিনি। ‘হাম তুম শাবানা’, ‘এবিসিডি ২’, ‘কিলার পাঞ্জাবি’, ‘মিরর গেম’ এবং ‘স্কোয়াড’-এর মতো ছবিতে অভিনয় করলেও আগের মতো আলোচনায় ফিরতে পারেননি।
তবে জীবনের দ্বিতীয় অধ্যায়ে পূজা আবার প্রেমে ভরসা খুঁজে পান। ২০১৯ সালে ‘ডন’ খ্যাত অভিনেতা নবাব শাহকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতি সুখে দিন কাটাচ্ছেন।
এক সময় বলিউডে গ্ল্যামারের প্রতীক হিসেবে পরিচিত এই অভিনেত্রী এখনো অনেকে মনে রাখেন তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও জীবনের উত্থান-পতনের সাহসিক গল্পের জন্য।













