গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠানে
নো-ভিসা ফি, বিমানের ভাড়া হ্রাস ও সিলেট টু ঢাকা ৬ লেন মহাসড়ক দ্রুত সম্পন্নের দাবি
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান ব্রাডফোর্ডের শাপলা কমিউনিটি সেন্টারে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী। নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউ’কের প্যাট্রন,বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর,কো-কনভেনর মসুদ আহমদ, সাবেক সেক্রেটারি ও মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর,ড.মনুজ জোসি এমবিই ডিএল,শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান,রিজিওনাল ট্রেজারার কাউন্সিলার ফুলজার আহমদ,সাউথ ওয়েস্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম,জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তফা, সাংবাদিক সৈয়দ ছাদেক আহমদ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কনভেনর ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর। গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল ২০২৫–২০২৭ সালের জন্য ঘোষিত ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদের নেতৃত্বে রয়েছেন চেয়ারপার্সন:কাউন্সিলার আশরাফ মিয়া জেনারেল সেক্রেটারি:এনামুল হক,
ট্রেজারার:কাউন্সিলার ফুলজার আহমদ, উপদেষ্টা পরিষদে রয়েছেন: আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী,হাজি কবির উদ্দিন,হাজি জিতু মিয়া,শেখ মোহাম্মদ মানিক মিয়া,শাহাব উদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া,হামজা আলী,মুনসেফ আলী জিলু,রাফিক আলী,কাউন্সিলার কামাল হোসেন,লালু মিয়া,মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন ও ইসমাইল আলী মিরাস প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য, প্রবাসে গ্রেটার সিলেটের ভাবমূর্তি রক্ষা এবং কমিউনিটির কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি ড. হাসনাত এম হোসাইন এমবিই নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’ক প্রবাসে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে ও স্থানীয় কমিউনিটির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন,প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই বাংলাদেশে আগমন ও প্রস্থানের সময় বিমানবন্দরে হয়রানি বন্ধ,নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানো,এবং সিলেট–ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবি জানাচ্ছি। নতুন চেয়ারম্যান কাউন্সিলার আশরাফ মিয়া বলেন,
নতুন কমিটি ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কমিউনিটির সেবা,বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণ এবং গ্রেটার সিলেটের মানুষের দাবি বাস্তবায়নে কাজ করবে অনুষ্ঠানের শেষে প্রবীণ মুরব্বি কবির উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন।













