সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নোয়াখালিকে বিভাগের দাবিতে লন্ডন হাইকমিশনে প্রবাসীদের বৈঠক,স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১২ এম
নোয়াখালিকে বিভাগের দাবিতে লন্ডন হাইকমিশনে প্রবাসীদের বৈঠক,স্মারকলিপি প্রদান

নোয়াখালিকে বিভাগ ঘোষণার দাবিতে লন্ডন হাইকমিশনে বৈঠক করেছে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালির প্রবাসীরা। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি  সোমবার (১৪ অক্টোবর) পেশ করেন তারা। এতে নোয়াখালি, ফেনী ও লক্ষ্মীপুরকে একত্র করে “নোয়াখালি বিভাগ” ঘোষণার জোর দাবি জানানো হয় বৈঠকে।

আইঅন টিভির সিইও আতাউল্ল্যাহ ফারুকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনার আবিদা ইসলাম। এসময় আলোচনায় অংশ নেন, এ কে আজাদ, ডক্টর ফয়েজ মাহমুদ, ডক্টর গোলাম কবির, ব্যারিস্টার মোহাম্মদ মজিবুল হক, এম এ সালাম (ভিপি হারুন), মোতাহের হোসেন লিটন,ডক্টর মনোয়ার হোসেন, ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, মোজাহিদুল ইসলাম,    আবু নাসের মোহাম্মদ মুজাহিদসহ আরও অনেকে।এসময় আরও উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন, আনোয়ার চৌধুরী, আব্দুল হক রাজ, আব্দুর রব, আবুল হোসেন জসিম, আলি আকবর খোকন, রাকিব হোসেনসহ গ্রেটার নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠক শেষে  হাইকমিশনারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।  স্মারকলিপিতে বলা হয়েছে, প্রায় এক কোটি মানুষের বসবাস, শক্তিশালী অর্থনীতি, সমৃদ্ধ ইতিহাস ও বিশাল প্রবাসী সমাজ থাকা সত্ত্বেও গ্রেটার নোয়াখালি এখনও প্রশাসনিক অবহেলায় পিছিয়ে আছে। দূরবর্তী চট্টগ্রাম বিভাগের অংশ হিসেবে থাকার কারণে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সেবা প্রদানে বিলম্ব ঘটছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র নোয়াখালি বিভাগ গঠন করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় শাসনব্যবস্থা আরও কার্যকর হবে। নোয়াখালি, ফেনী ও লক্ষ্মীপুরের জনগণ দীর্ঘদিন ধরে এই দাবির পক্ষে আন্দোলন করে আসছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রবাসীরা দাবি করেন, নোয়াখালি বিভাগের সম্ভাবনা অপরিসীম এলাকার কৃষি, মৎস্য, লবণ উৎপাদন ও সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে পর্যটন ও নৌবাণিজ্যের বিকাশেও এটি হতে পারে একটি নতুন কেন্দ্র।স্মারকলিপিতে আরও বলা হয়, প্রবাসী নোয়াখালিবাসীরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ও বার্ষিক ২ থেকে ২.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন, যদি নোয়াখালিকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।

তারা সতর্ক করে বলেন, গ্রেটার নোয়াখালিকে প্রস্তাবিত কুমিল্লা বা ‘মেঘনা বিভাগ এর সঙ্গে একীভূত করা হলে অঞ্চলটি উপেক্ষিত হবে এবং স্থানীয় জনগণের পরিচয় ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

স্মারকলিপিতে তিনটি সুপারিশ করা হয়েছে,

১. বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্রুত পাঠানো,
২. প্রবাসী ও সরকারের মধ্যে একটি যৌথ গোলটেবিল বৈঠক আহ্বান,
৩. যতো দ্রুত সম্ভব নোয়াখালি বিভাগ গঠনের গেজেট প্রকাশ।
প্রবাসীরা আশা প্রকাশ করেছেন, সরকারের দূরদর্শী নেতৃত্বে নোয়াখালির এই ঐতিহাসিক দাবি শিগগিরই বাস্তবে রূপ নেবে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক