সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সংহতি: শান্তির বার্তা দিল শারম আল-শেখ সম্মেলন

আফছার হোসাইন, মিশর প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:১৬ এম
ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সংহতি: শান্তির বার্তা দিল শারম আল-শেখ সম্মেলন

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গাজা যুদ্ধের অবসানকে কেন্দ্র করে আজ মিশরের পর্যটন নগরী শারম আল-শেখে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “শারম আল-শেখ শান্তি সম্মেলন।
মিশর ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সম্মেলনের সহ-সভাপতিত্ব করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সম্মেলনে যোগ দেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী নেতা ও সরকার প্রধানরা। অংশ নেন জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, ইন্দোনেশিয়া, আজারবাইজান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, গ্রিস, আর্মেনিয়া, পাকিস্তান, কানাডা, নরওয়ে, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, জাপান, নেদারল্যান্ডস, ভারত ও প্যারাগুয়ের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব, আরব লীগের মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) প্রধান এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।গাজা যুদ্ধবিরতিতে দৃঢ় অঙ্গীকার সম্মেলনের কেন্দ্রবিন্দু ছিল ৯ অক্টোবর ২০২৫ তারিখে স্বাক্ষরিত “শারম আল-শেখ শান্তি চুক্তি যা মিশর, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গাজা যুদ্ধের অবসান ঘটিয়েছে।বিশ্বনেতারা একযোগে এই চুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এর বাস্তবায়ন ও স্থায়িত্ব রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন। আলোচনায় উঠে আসে চুক্তির আওতায় গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, বন্দি ও জিম্মিদের বিনিময়, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক ও ত্রাণ সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো।

এ উপলক্ষে মধ্যস্থতাকারী দেশগুলোর নেতারা চুক্তি সমর্থনে আনুষ্ঠানিক দলিলে স্বাক্ষর করেন। ট্রাম্প পরিকল্পনা ও মিশরের নেতৃত্বের প্রশংসা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও যুদ্ধ অবসানে তার ভূমিকার প্রশংসা করা হয়।
একই সঙ্গে কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকারও উচ্চ মূল্যায়ন করেন উপস্থিত নেতারা। প্রেসিডেন্ট সিসির নেতৃত্বে মিশরের মানবিক তৎপরতা ও মধ্যস্থতার প্রচেষ্টা—যার ফলে শান্তি চুক্তি বাস্তবায়িত হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। গাজা পুনর্গঠন ও রাজনৈতিক সমাধানের পথ সম্মেলনে আলোচনা হয় গাজা পুনর্গঠনের পাশাপাশি শাসনব্যবস্থা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানের কাঠামো নিয়ে।
নেতারা জোর দিয়ে বলেন,এখন সময় এসেছে স্থায়ী শান্তির জন্য পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের, যাতে মধ্যপ্রাচ্যের জনগণ দীর্ঘদিনের সহিংসতা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পায়।
ফিলিস্তিনের প্রতি মিশরের অকুণ্ঠ সমর্থন
প্রেসিডেন্ট সিসি তার বক্তব্যে বলেন,মিশর অর্ধশতাব্দী আগে এই অঞ্চলে শান্তির বীজ বপন করেছিল, আজ আমরা সেই শান্তির নতুন দিগন্ত দেখতে পাচ্ছি।তিনি পুনর্ব্যক্ত করেন যে, মিশর ফিলিস্তিনি জনগণের ন্যায্য ও অবিচ্ছেদ্য অধিকার—বিশেষত স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার—রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিরা যেন গাজা ও পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেমে নিজেদের বৈধ নেতৃত্বের অধীনে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী স্বাধীন রাষ্ট্রে শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্যেই মিশর কাজ করবে।
সম্মেলন শেষে যৌথ ঘোষণায় বলা হয়, মধ্যপ্রাচ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো ন্যায়, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত এক শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে।
মিশরীয় নেতৃত্বে এই কূটনৈতিক সাফল্য শুধু গাজা নয়, গোটা বিশ্বের জন্য শান্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। City of Peace” আবারও প্রমাণ করল শান্তির ভাষাই মানবতার ভাষা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক