সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বুদ্ধ মহাধাতু চৈত্যে স্মরণকালের সেরা প্রব্রজ্যা ও কঠিন চীবর দান

অসীম বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
বুদ্ধ মহাধাতু চৈত্যে স্মরণকালের সেরা প্রব্রজ্যা ও কঠিন চীবর দান

২০২৫ সালের ১৬ ও ১৭ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগরের বুদ্ধ মহাধাতুচৈত্য বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য বৌদ্ধিক আয়োজন। বিশ্বরত্ন প্রতিসম্ভিদাসহ ষড়ভিজ্ঞ “অর্হৎ অনুবুদ্ধ” পরম কল্যাণ মিত্র ভদন্ত শীলানন্দ মহাস্থবির ধুতাঙ্গ ভান্তের প্রতিষ্ঠিত এই বিহারে ষষ্ঠবারের মতো দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন ও  ৫০০ জন বৌদ্ধ কুলপুত্রকে প্রব্রজ্যা প্রদান করা হবে।

এই মহৎ আয়োজনকে ঘিরে সমগ্র বৌদ্ধ সমাজে এক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।এক বিরল ও অনন্য আধ্যাত্মিক আয়োজন ‎দুই দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানে প্রব্রজ্যা প্রদান ছাড়াও থাকছে বুদ্ধ প্রতিবিম্ব জীবন্যাস, বুদ্ধ বিহার উৎসর্গ,সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং কল্পতরু দান। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, খাগড়াছড়ি হতে আগত বেইন বুনন শিল্পীরা এসে তুলা হতে সুতা তৈরী করে চীবর বুনন ও রং করার পুরো প্রক্রিয়াটি ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে, যা কঠিন চীবর দানের এক অনন্য রীতি।

এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করতে উদযাপন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন স্মরণকালের সেরা অনুষ্ঠানে রূপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ধুতাঙ্গ ভান্তের অলৌকিক প্রজ্ঞা ও ত্যাগ ‎এই অনুষ্ঠানের মূল আকর্ষণ নিঃসন্দেহে ধুতাঙ্গ ভান্তে শীলানন্দ মহাস্থবির। যিনি ১২ বছর ধরে ১৩ প্রকার কঠোর ধুতাঙ্গ শীল অনুশীলনের মাধ্যমে বুদ্ধের প্রকৃত ধর্ম উপলব্ধি করেছেন। তাঁর ত্যাগ ও কঠোর সাধনার ফলস্বরূপ তিনি আজ বিমুক্ত সুখের অধিকারী এবং দেব-মানবের মঙ্গলের জন্য দিক-দিগন্তে ধর্ম উপদেশ বিতরণ করে যাচ্ছেন।
‎২০১৭ সালে প্রতিষ্ঠিত বুদ্ধ মহাধাতুচৈত্য বিহারটি অল্প সময়ের মধ্যেই দেশ-বিদেশের বৌদ্ধ অনুসারীদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এই মনোরম ও আকর্ষণীয় স্থানটি দেখতে। তারা শুধু বিহারের সৌন্দর্য উপভোগ করতেই আসে না, বরং ধুতাঙ্গ ভান্তের সান্নিধ্য পেতে এবং তার অমৃতময় ধর্ম দেশনা শুনতে ছুটে আসে।‎অংশগ্রহণকারীদের আগ্রহ ও প্রস্তুতি ‎এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রব্রজ্যাপ্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একজন প্রব্রজ্যাপ্রার্থী বলেন, “আমার জীবনের বড় আশা ছিল ধুতাঙ্গ ভান্তের সান্নিধ্যে প্রব্রজ্যা নেব। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে ভেবেই আমি যারপরনাই আনন্দিত।” বহু বিপথগামী ও দুঃখী মানুষ ধুতাঙ্গ ভান্তের সান্নিধ্যে এসে নতুন জীবন খুঁজে পেয়েছে। ধুতাঙ্গ ভান্তে এমন এক জীবন দর্শন গড়ে তুলেছেন,যেখানে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করা হয়।
‎আয়োজক কমিটি এই অনুষ্ঠানে দেশ-বিদেশের ধর্মপ্রাণ বৌদ্ধ জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে।
‎

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রয়োজনীয় তথ্য:

‎প্রব্রজ্যার জন্য নির্দেশনা: প্রব্রজ্যাপ্রার্থীদের প্রব্রজ্যার এক মাস আগে ধুতাঙ্গ ভান্তের প্রতিষ্ঠিত বিভিন্ন বিহারে নাম, ঠিকানা ও ফোন নম্বর জমা দিতে হবে। দুই সপ্তাহ আগে শ্রদ্ধাদান জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার আগে চুল কেটে বুদ্ধ মহাধাতুচৈত্য বিহারে উপস্থিত থাকতে হবে।
‎

যোগাযোগের ঠিকানা 

‎ধুতাঙ্গ কুটির: ০১৫৫০০৬০০০৩
‎বুদ্ধ মহাধাতু চৈত্য: ০১৫১৭৯৯৭১১৩৮
‎অনুষ্ঠানের স্থান: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গুমাইবিল। বাস টার্মিনাল বা কাপ্তাই রাস্তার মাথা থেকে বাস বা সিএনজি যোগে মরিয়মনগর চৌমুহনী হয়ে কাপ্তাই রাস্তার উত্তর পাশে। ‎এই মহৎ আয়োজন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবিকতা, ত্যাগ ও প্রজ্ঞার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধুতাঙ্গ ভান্তের পুণ্যময় সান্নিধ্যে এই অনুষ্ঠান সকল বৌদ্ধ অনুসারীর জীবনে এক নতুন আলোর দিশা নিয়ে আসবে।
‎

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক