মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ইইউ

২০২৭ থেকে মোবাইলেই রাখা যাবে ডিএনআই ও ড্রাইভিং লাইসেন্স

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:২২ এম
২০২৭ থেকে মোবাইলেই রাখা যাবে ডিএনআই ও ড্রাইভিং লাইসেন্স

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাগরিকদের জন্য ডিজিটাল পরিচয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন ইউরোপিয়ান ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট (EUDI Wallet) চালুর মাধ্যমে ২০২৭ সাল থেকে স্পেনসহ ইইউভুক্ত দেশগুলোর নাগরিকরা মোবাইল ফোনেই বিভিন্ন সরকারি নথি সংরক্ষণ ও ব্যবহার করতে পারবেন।

এর ফলে স্পেনের নাগরিকদের জন্য DNI (জাতীয় পরিচয়পত্র) এবং ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোনে রাখার সুযোগ তৈরি হবে। পরিচয় যাচাই বা বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে প্রয়োজনীয় তথ্য মোবাইল থেকেই দেখানো যাবে।

এক অ্যাপেই একাধিক গুরুত্বপূর্ণ নথি:

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

EUDI Wallet সাধারণ কোনো অ্যাপ হবে না। এতে সংরক্ষিত নথিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ডিজিটালি যাচাই করা থাকবে। ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে এগুলো সরকারি নথি হিসেবে ব্যবহার করা যাবে।

শুধু DNI বা ড্রাইভিং লাইসেন্স নয়, ভবিষ্যতে এই ডিজিটাল ওয়ালেটে স্বাস্থ্যসংক্রান্ত কার্ড, বিভিন্ন সরকারি সনদ এবং শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সার্টিফিকেট রাখার ব্যবস্থাও থাকবে।

এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, প্রয়োজনের সময় ব্যবহারকারীকে সব ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে হবে না। যেমন, কারও বয়স ১৮ বছরের বেশি—এটি প্রমাণ করার প্রয়োজন হলে জন্মতারিখসহ অন্যান্য তথ্য না দেখিয়েও শুধু বয়সের শর্ত পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হতে পারে।

পুরো ইউরোপীয় ইউনিয়নেই ব্যবহার করা যাবে:

এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো এটি শুধু স্পেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইইউর অন্যান্য দেশেও ডিজিটাল পরিচয় ব্যবহার করা যাবে।

উদাহরণস্বরূপ, একজন স্প্যানিশ নাগরিক অন্য কোনো ইইউ দেশে গিয়ে পরিচয় যাচাই, ব্যাংকিং বা সরকারি-বেসরকারি বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের ক্ষেত্রে নিজের ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারবেন। ফলে প্রতিটি দেশে নতুন করে পরিচয় নিবন্ধনের প্রয়োজন কমবে।

ফিজিক্যাল DNI এখনই বাতিল হচ্ছে না:

তবে এর অর্থ এই নয় যে হাতে থাকা DNI বা অন্যান্য শারীরিক নথি বাতিল হয়ে যাবে। ডিজিটাল ও ফিজিক্যাল—দুই ধরনের নথিই কিছু সময় পাশাপাশি চালু থাকবে।

বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাদের কথা বিবেচনা করেই ফিজিক্যাল নথি অব্যাহত রাখার ব্যবস্থা থাকবে। তবে ভবিষ্যতে দৈনন্দিন কাজে মোবাইলভিত্তিক পরিচয় ব্যবস্থার ব্যবহার আরও বাড়তে পারে।

কবে থেকে চালু হবে?

ইইউর এই ডিজিটাল পরিচয় ব্যবস্থার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৬ সাল থেকে বিভিন্ন দেশে এর বাস্তবায়ন ও প্রযুক্তিগত প্রস্তুতি আরও দৃশ্যমান হওয়ার কথা।

পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে ইইউর অধিকাংশ সদস্য দেশে EUDI Wallet ব্যবহারের সুযোগ তৈরি হবে। তবে দেশভেদে বাস্তবায়নের সময়সূচি ও কিছু বৈশিষ্ট্যে পার্থক্য থাকতে পারে।

ইইউর মতে, এই ব্যবস্থা নাগরিকদের জীবন সহজ করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তাও বাড়াতে পারে। কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা ডিজিটাল নথি ব্যবহারের ফলে জাল নথির ঝুঁকি কমবে। একই সঙ্গে কোন ব্যক্তিগত তথ্য কখন এবং কার সঙ্গে শেয়ার করা হবে, সে বিষয়ে ব্যবহারকারীর নিয়ন্ত্রণও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

ফলে ভবিষ্যতে পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির জন্য আলাদা কার্ড বা কাগজপত্র বহনের প্রয়োজন অনেকটাই কমে যেতে পারে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক