সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্পেন

দুর্নীতির অভিযোগ ও দলীয় সংকটের মুখেও অনড় পেদ্রো সানচেজ, ২০২৭ পর্যন্ত সরকার চালানোর ঘোষণা

স্পেন প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম
দুর্নীতির অভিযোগ ও দলীয় সংকটের মুখেও অনড় পেদ্রো সানচেজ, ২০২৭ পর্যন্ত সরকার চালানোর ঘোষণা

দুর্নীতির অভিযোগ ও বিচারিক তদন্তের মুখে স্পেনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল (পিএসওই)-এর সংকট আরও গভীর হলেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দল ও সরকারের নেতৃত্ব ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ‘যা পরিষ্কার করা দরকার, তা-ই পরিষ্কার করা হবে’।

শনিবার দলের ফেডারেল কমিটির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে সানচেজ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার পিছিয়ে যাবে না। তার ভাষায়, “প্রতিরোধ মানে শুধু টিকে থাকা নয়, বরং এগিয়ে যাওয়া এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখা।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সানচেজ স্বীকার করেন, সমাজতান্ত্রিক দল দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে এখনও সফল হয়নি। তবে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে দল সর্বোচ্চ কঠোরতা দেখিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি দাবি করেন, পিএসওই কখনও অবৈধভাবে অর্থায়ন পায়নি এবং গত এক বছরে দুর্নীতি প্রতিরোধে ঘোষিত ১৩টি সংস্কার ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। স্বচ্ছতার সূচকে তার দল বর্তমানে স্পেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবারের বিরুদ্ধে অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ বললেন

বক্তব্যে প্রধানমন্ত্রী তার স্ত্রী বেগোনিয়া গোমেজ এবং ভাই দাভিদ সানচেজের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গও তোলেন। তিনি দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে শুরু হয়েছে।

সানচেজের অভিযোগ, প্রথমে কিছু অনলাইন মাধ্যম ভিত্তিহীন খবর প্রকাশ করে, পরে উগ্র ডানপন্থী সংগঠনগুলো সেই তথ্যের ভিত্তিতে অভিযোগ দায়ের করে, যার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

তিনি বলেন, তার স্ত্রী ও ভাই আদালতে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা শুধু চাই, বিচার যেন ন্যায়সঙ্গত হয়।”

জাপাতেরোকে সমর্থন

সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেস জাপাতেরোর বিরুদ্ধে চলমান তদন্ত নিয়েও কথা বলেন সানচেজ। তিনি বলেন, প্লাস উলত্রা এয়ারলাইনকে দেওয়া সরকারি ঋণ ইউরোপীয় আদালত বৈধ বলে রায় দিয়েছে। তাই এতে কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগের ভিত্তি নেই।

এছাড়া জাপাতেরোর ব্যক্তিগত বার্তা ও তথ্য ফাঁস হওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন। তার মতে, এতে শুধু সাবেক প্রধানমন্ত্রীর আইনি অধিকারই ক্ষুণ্ন হয়নি, বরং তার পরিবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৭ সাল পর্যন্ত সরকার চালানোর অঙ্গীকার

প্রধানমন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের বাজেট সংসদে উপস্থাপন করবে এবং নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বিরোধী দল পিপি (পিপলস পার্টি) ও ভক্সের সমালোচনা করে বলেন, তারা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সরকার সামাজিক কল্যাণ, অর্থনৈতিক সংস্কার এবং দেশের উন্নয়নের কাজ অব্যাহত রাখবে।

সানচেজ বলেন, “সরকার পরিচালনা শুধু ক্ষমতায় টিকে থাকার বিষয় নয়। মানুষের জন্য ন্যায্য ও প্রয়োজনীয় কাজ করে যাওয়াই আমাদের দায়িত্ব।”

‘স্পেন আরও এগিয়ে যাবে’

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী বলেন, স্পেন বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং আগামী বছরগুলোতে দেশ আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, “যেখানে মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হবে, সেখানে আমরা সত্যের পক্ষে দাঁড়াব। যা পরিষ্কার করা দরকার, তা-ই পরিষ্কার করব এবং দেশের মানুষের জন্য কাজ চালিয়ে যাব।”

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক