সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে আলো ছড়াতে প্রস্তুত ফুটবলের নতুন প্রজন্মের ১০ তারকা

খেলা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম
বিশ্বকাপে আলো ছড়াতে প্রস্তুত ফুটবলের নতুন প্রজন্মের ১০ তারকা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের আসন্ন ফুটবল বিশ্বকাপ নতুন প্রজন্মের তারকাদের নিজেদের মেলে ধরার বড় মঞ্চ হতে পারে। ইতিহাসে দেখা গেছে, বিশ্বকাপই অনেক তরুণ ফুটবলারের বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে।

এখানে এমন ১০ জন ২৩ বছর বা তার কম বয়সী প্রতিভাবান ফুটবলারের তালিকা দেওয়া হলো, যারা নিজেদের প্রথম বিশ্বকাপে দারুণ ছাপ রাখতে পারেন—

১০. এন্ড্রিক (১৯) – ব্রাজিল:
ব্রাজিলের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ধরা হয় এন্ড্রিককে। অল্প বয়সেই চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ইউরোপে নিজের প্রথম মৌসুমেই দারুণ পারফর্ম করেছেন। গতি, অবস্থান নেওয়ার দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বকাপে বড় তারকা করে তুলতে পারে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৯. কোবি মাইনু (২১) – ইংল্যান্ড:
ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারকে ইংল্যান্ডের অন্যতম উজ্জ্বল প্রতিভা ধরা হয়। মধ্যমাঠে তার শান্ত স্বভাব, বুদ্ধিদীপ্ত পাসিং এবং নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছে।

৮. ইব্রাহিম মবায়ে (১৮) – সেনেগাল:
পিএসজির তরুণ আক্রমণভাগের এই খেলোয়াড় আফ্রিকার অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা। গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক মানসিকতা তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে।

৭. পাও কুবারসি (১৯) – স্পেন:
বার্সেলোনার এই ডিফেন্ডার খুব অল্প বয়সেই অসাধারণ পরিপক্বতা দেখিয়েছেন। বল নিয়ন্ত্রণে শান্ত ও আত্মবিশ্বাসী খেলা তাকে স্পেনের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।

৬. এলিয়ট অ্যান্ডারসন (২৩) – ইংল্যান্ড:
নটিংহ্যাম ফরেস্টের এই মিডফিল্ডার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়ছেন। বল নিয়ন্ত্রণ, পাসিং এবং মাঠজুড়ে দৌড়ানোর ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে।

৫. নিকো পাজ (২১) – আর্জেন্টিনা:
সিরি আ ক্লাব কোমোর হয়ে দারুণ মৌসুম কাটানো এই আর্জেন্টাইন মিডফিল্ডার গোল ও অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর্জেন্টিনার ভবিষ্যৎ শক্তি হিসেবে তাকে দেখা হচ্ছে।

৪. নিকো ওরেইলি (২১) – ইংল্যান্ড:
ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় আধুনিক ফুলব্যাকের নতুন সংজ্ঞা তৈরি করছেন। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই তার কার্যকর ভূমিকা রয়েছে।

৩. জোয়াও নেভেস (২১) – পর্তুগাল:
পিএসজির এই মিডফিল্ডার তার গতি, শক্তি ও টেকনিক্যাল দক্ষতার জন্য পরিচিত। মধ্যমাঠে তার অবদান পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

২. ডিজায়ার দুয়ে (২১) – ফ্রান্স:
ফ্রান্সের অন্যতম উজ্জ্বল তরুণ তারকা হিসেবে বিবেচিত তিনি। ড্রিবলিং, পাসিং ও গোল করার দক্ষতা তাকে বহুমুখী আক্রমণাত্মক খেলোয়াড়ে পরিণত করেছে।

১. লামিনে ইয়ামাল (১৮) – স্পেন:
তালিকার শীর্ষে রয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। ইউরো ২০২৪-এ দারুণ পারফরম্যান্সের পর তিনি ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তরুণ তারকা হিসেবে পরিচিত। স্পেনের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও তার মধ্যে দেখা যাচ্ছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক