শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আইএলওর আলোচনায় বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমিক নিয়োগ চুক্তি পুনর্বিবেচনার আহ্বান

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:১৯ এম
আইএলওর আলোচনায় বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমিক নিয়োগ চুক্তি পুনর্বিবেচনার আহ্বান

সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ সংক্রান্ত আলোচনায় নিরাপদ ও স্বল্প অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণের বিষয় আলোচনা হয়। এতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান নানা অনিয়ম, অতিরিক্ত ব্যয় এবং সীমিত সংখ্যক এজেন্সির আধিপত্য নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান কর্মী নিয়োগের সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনার মাধ্যমে আরও স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। মালয়েশিয়া কিনি ঢাকার বরাতে এমন সংবাদ পরিবেশন করেছে।

গত ৭ মে ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে বেসরকারি রিক্রুটিং এজেন্সি, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অভিবাসী শ্রমিকরা অংশ নেন। বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনায় বলা হয়, বাংলাদেশ থেকে বিদ্যমান শ্রম অভিবাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং এর ফলে বহু বাংলাদেশি কর্মী দেশে ও বিদেশে শোষণের শিকার হচ্ছেন, অপরদিকে এমন দুর্বল ব্যবস্থার মাধ্যমে একটি অংশ বেশ লাভবান হয়েছে এবং হচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর এক প্রতিনিধি মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি-এর কাছে তুলে ধরেন যে, মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরায় আলোচনার মাধ্যমে আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং সীমিত সংখ্যক এজেন্সি নির্বাচনের প্রথা বন্ধ করতে হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রস্তাবনায় বলা হয়, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে নিয়োগ ব্যয় বেড়েছে এবং অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়েছে। একই সঙ্গে সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রমাণিত এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করার সুপারিশও করা হয়। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা শুধুমাত্র অনুমোদিত সরকারি হাসপাতালে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

আলোচনায় শ্রমিক নিয়োগ ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়। প্রস্তাবে অভিবাসী শ্রমিকদের আর্থিক লেনদেন পর্যবেক্ষণে ই-ওয়ালেট ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই এবং বাংলাদেশের ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম আরও কার্যকর করার সুপারিশ করা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার জন্য সীমিত সংখ্যক বাংলাদেশী রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। অভিযোগ ওঠে, ১ হাজার ৫০০-এর বেশি নিবন্ধিত এজেন্সির মধ্যে মাত্র ২৫ থেকে ১০০টি এজেন্সিকে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া সরকার নির্ধারিত প্রায় ৭৯ হাজার টাকা ব্যয়ের সীমা থাকলেও বাস্তবে শ্রমিকদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। তাছাড়াও মালয়েশিয়ায় গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ার অভিযোগে রয়েছে। এসব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং বেসরকারি মালয়েশিয়ান সংস্থা আপত্তি জানিয়ে আসছে। এমন কি যে সিস্টেম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি পুনরায় চালু না করার দাবিও উঠেছে।

মালয়েশিয়ায় অভিযোগের প্রেক্ষিতে সে দেশের সংসদীয় কমিটি এবং দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে কোনো অনিয়ম হয় নি মর্মে প্রতিবেদন দিয়েছে। কিন্তু ও মালয়েশিয়ায় কর্মী প্রেরণকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ, আদালত এবং দুর্নীতি দমন কমিশনে বেশ কয়েকটি মামলা আছে। বাংলাদেশে সকল মামলায় তদন্তের পর্যায়ে রয়েছে। ফলে এসব মামলা থাকায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে কি না অনিশ্চয়তা রয়েছে। মামলাকারীদের একজন রিক্রুটিং এজেন্সির মালিক মালয়েশিয়া প্রবাসী আলতাব খান ২০২৪ সালে পল্টন থানায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি সকল অনিয়ম ও সিন্ডিকেটের শাস্তি দাবি করেছেন। জানা গেছে, মালয়েশিয়ার সংসদীয় কমিটি তদন্ত করলেও বাংলাদেশে নবগঠিত জাতীয় সংসদের বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে কোনো আলোচনা হয় নি। তাছাড়াও, বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত কেবিনেট কমিটিতেও বৈদেশিক কর্মসংস্থানে নিজ দেশের নাগরিক প্রেরণের প্রক্রিয়া, সমস্যা ও সমাধান নিয়ে কোনো আলোচনা হয়নি মর্মে জানা গেছে।

রিক্রুটিং এজেন্সিগুলো বারবার এসব সমস্যার সমাধান করে সকলের জন্য উন্মুক্ত করে দেবার দাবি জানিয়ে আসছে। তবে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি নির্ধারণের ১০ টি শর্ত মেনে বাংলাদেশ ইতোমধ্যে ৪২৩ টি এজেন্সির তালিকা মালয়েশিয়ার নিকট প্রেরণ করেছে। তবে গত এপ্রিল মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধান মন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব ইস্যু নিয়ে মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সাথে আলোচনা করেছেন। যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে ফলপ্রসূ আলোচনার উল্লেখ করা হয়েছে। এরপর বাংলাদেশের তথ্য মন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন যে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া শিঘ্রই কর্মী নিয়োগ শুরু করবে।

 

আইএলওর ফোরামেও এই প্রসঙ্গ এসেছে বলে জানা গেছে। আলোচনার বিষয়ে আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ তন্ময়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে বলেছেন, আলোচনাটি শুধু মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সম্পর্কে নয় সার্বিকভাবে শ্রম অভিবাসনের একটি উন্নত শাসন ব্যবস্থা তৈরির জন্য মূল চ্যালেঞ্জ এবং সম্ভাব্য দিকনির্দেশনা নিয়ে বিভিন্ন পক্ষ আলোচনা করেছে। তিনি বলেন, তার সংস্থা আশা করে যে বিশদ প্রস্তাবটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ন্যায্য নিয়োগ, নিরাপদ অভিবাসন এবং শ্রম অভিবাসনের শাসনব্যবস্থা জোরদার করার জন্য ফলো-আপ আলোচনা এবং সহযোগিতামূলক প্রচেষ্টায় অবদান রাখবে। আইএলও আলোচনায় প্রাপ্ত মতামত বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের নিকট তুলে ধরেছে কি না জানা যায় নি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক