সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরান সংকট সমাধানে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
ইরান সংকট সমাধানে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন ট্রাম্প

ইরান সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় এমন একটি কৌশলগত ইস্যুও আলোচনায় এসেছে, যা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের দীর্ঘ তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।

চীন সফরে থাকা ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে ছিল দুই দেশের বাণিজ্য, পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য বিরোধ। তবে সাম্প্রতিক ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় আলাদা গুরুত্ব পায়। মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে, বৈশ্বিক জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে ইরানের ওপর চাপ তৈরিতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের সহযোগিতা একতরফা হবে না। বেইজিং যদি ওয়াশিংটনের অনুরোধে সাড়া দেয়, তাহলে বিনিময়ে তাইওয়ানসহ অন্যান্য ভূরাজনৈতিক ইস্যুতে সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, এবারের শীর্ষ বৈঠকে ইরান ইস্যু মূল আলোচ্যসূচির কেন্দ্রবিন্দু নয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বউডুইন কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও এশিয়া স্টাডিজের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার হারলিনের মতে, ইরান প্রশ্নটি আলোচনায় থাকলেও এটি কোনো পক্ষের জন্যই প্রধান অগ্রাধিকার নয়। তিনি মনে করেন, সাম্প্রতিক সংঘাতের কারণে বৈঠক পিছিয়ে গেলেও চীনের দৃষ্টি মূলত তাইওয়ান ইস্যুর দিকেই বেশি কেন্দ্রীভূত থাকবে। অন্যদিকে ট্রাম্প চীনের কাছ থেকে বেশি পরিমাণে মার্কিন কৃষিপণ্য, বিশেষ করে সয়াবিন ক্রয়ের বিষয়টি সামনে আনতে পারেন।

চীন বিশ্বের অন্যতম বৃহৎ ইরানি তেল আমদানিকারক দেশ। ফলে হরমুজ প্রণালিতে উত্তেজনা বা সম্ভাব্য অবরোধের পরিস্থিতি বেইজিংয়ের জ্বালানি নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করতে পারে। যদিও এ সংকটে সরাসরি হস্তক্ষেপে চীন এখনো সতর্ক অবস্থান বজায় রেখেছে। হারলিন বলেন, বেইজিং নিজেদের এমন একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উপস্থাপন করছে, যারা ইচ্ছা করলে ভূমিকা রাখতে পারে, কিন্তু এখনো সংঘাতে জড়িয়ে পড়তে চায় না। সম্প্রতি তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকেও আতিথ্য দিয়েছে, যা কূটনৈতিক সক্রিয়তার ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্প কিছুটা চাপের মধ্যেই বৈঠকে অংশ নিচ্ছেন। ইরান সংকটের কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য চীনের সহযোগিতা যুক্তরাষ্ট্রের প্রয়োজন হতে পারে। তবে একই সঙ্গে এটি চীনের হাতে কৌশলগত সুবিধাও তৈরি করে দিতে পারে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে।

লন্ডনের এক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে চীনের সহায়তা প্রয়োজন হলেও সেটি ওয়াশিংটনের জন্য কূটনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। কারণ এতে বেইজিং আরও বেশি প্রভাবশালী অবস্থানে চলে যেতে পারে।

চীনের অর্থনীতির বড় অংশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। তাই হরমুজ প্রণালি বন্ধ থাকলে সরাসরি প্রভাব পড়বে তাদের শিল্প ও বাণিজ্যে। যদিও ইরান সংকটের কারণে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তবু বেইজিং এখনো সংঘাতে সরাসরি জড়ানোর বদলে কূটনৈতিক অবস্থানেই থাকতে চায়।

অন্যদিকে ট্রাম্পের প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হওয়ায় তাদের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে তেহরানকে আলোচনায় আনা সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীও সম্প্রতি বেইজিংকে এ সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান।

তবে চীনা কূটনৈতিক অবস্থান তুলনামূলকভাবে সতর্ক ও ভারসাম্যপূর্ণ। তারা প্রকাশ্যে যুদ্ধবিরতির আহ্বান জানালেও সরাসরি চাপ প্রয়োগে অনাগ্রহ দেখাচ্ছে। বরং বেইজিংয়ের কৌশল হলো সংযম, বহুপক্ষীয় সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা।

ইরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না হলে সরাসরি আলোচনায় বসা কঠিন হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক চাপও অব্যাহত রেখেছে।

চীনের পররাষ্ট্রনীতি বিশ্লেষকরা বলছেন, বেইজিং সাম্প্রতিক সময়ে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন জানালেও একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল চায়। এই অবস্থান অনেক সময় ইরানের সার্বভৌম দাবির সঙ্গে কিছুটা বিরোধ সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা ও বিরোধে আবদ্ধ। বাণিজ্য, প্রযুক্তি, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক আরও জটিল হয়েছে কোভিড-১৯, নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈঠকে ইরান ইস্যু এককভাবে বড় বিষয় না হলেও এটি বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ। ভবিষ্যতে হরমুজ প্রণালি, তেল সরবরাহ এবং তাইওয়ান ইস্যু একে অপরের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে যেতে পারে।

চূড়ান্তভাবে বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র চীনের সহযোগিতা চায়, তাহলে তার বিনিময়ে বেইজিংও গুরুত্বপূর্ণ কৌশলগত দাবি সামনে আনতে পারে। আর সেখানেই এই বৈঠকের সবচেয়ে বড় কূটনৈতিক হিসাব–নিকাশ লুকিয়ে রয়েছে।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক