বাংলা কমিউনিটিতে তোলপাড়
ভেনিসে নিজ বাসায় বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ: তদন্তে পুলিশ
ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় এক সতেরো বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নিজ বাসাতেই এক বাংলাদেশি যুবকের হাতে তিনি এই পাশবিক নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের সাথেই সাব-টেন্যান্ট (ভাড়াটিয়া) হিসেবে বসবাস করতেন। জানা গেছে, গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় কিশোরীর স্বামী বাসায় ছিলেন না। সতেরো বছর বয়সী ওই কিশোরী তার স্বামী, তিন মাস বয়সী নবজাতক সন্তান এবং অভিযুক্ত ওই বাংলাদেশি যুবকের সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই যুবক কিশোরীকে যৌন নির্যাতন করে।এ সময় কিশোরীর তিন মাস বয়সী সন্তানটি পাশের রুমেই ঘুমন্ত অবস্থায় ছিল বলে অভিযোগ উঠেছে।
সুত্রে জানা গেছে, অভিযোগকারী কিশোরী আতঙ্কিত অবস্থায় নিজেই জরুরি সেবা সংস্থা কারাবিনিয়ারি (Carabinieri) পুলিশকে ফোন করে সাহায্য চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারাবিনিয়ারি সদস্যরা তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য মেস্ত্রের হসপিটাল দেল আঞ্জেলো (Ospedale dell’Angelo) হাসপাতালের জরুরি বিভাগে (Pronto Soccorso) নিয়ে যান। সেখানে তাকে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও মানসিক কাউন্সিলিং প্রদান করা হয়।
অভিযুক্ত যুবক ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন। কারাবিনিয়ারি পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু করেছে। ভেনিসের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবরটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।
এই প্রতিবেদনটি ১০ মে, ২০২৬ তারিখে প্রকাশিত ‘লা নুওভা ভেনেজিয়া’ (La Nuova Venezia) পত্রিকার খবর। এই সংবাদের ভিকটিমের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে আইনগত কারণে নির্দিষ্ট পরিচয় প্রকাশ করা হয়নি।
তবে আলোচিত এই ঘটনা নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে না না প্রশ্ন তোলা হয়েছে। বাংলা কমিউনিটির কেউ বলছেন
অভিযুক্তের শাস্তির জন্য ধর্ষণের আলামতই যথেষ্ট, এ বিষয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশি কমিউনিটিতে তারা বলছেন,এখানে মেয়েটার বয়স সামনে আনা হলো কেনো? মেয়েটার বিয়ে হয়েছে কোথায়, বাংলাদেশে, নাকি ইতালিতে?
স্থানীয় কমিউনিটির নেতৃস্থানীয় একজন জানায়,ইতালিতে ১৭ বছরে বিয়ে হাওয়া আইনগতভাবে সম্ভব নয়। বাংলাদেশে ১৮ বছরের আগে বিয়ে হলে তিনি এদেশে ‘স্ত্রী’ হিসাবে এলেন কি করে? নিশ্চয়ই বয়স বাড়িয়ে পাসপোট করেছেন। তাহলে এখন আবার বয়স কমিয়ে ‘কিশোরী’ হওয়ার অর্থ কি?
আবার কেউ বলছে পরকীয়া, কেউ বলছে আর্থিক ঝামেলা। বিষয় যা’ই হোক,স্থানীয় মিডিয়ায় এবং দক্ষিণ পাড়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। তারা এই সুযোগে ইসলামকে, মুসলমানকে টার্গেট করেছে। তারা মেয়েটার ধর্ষণের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে, ১৮ বছরের আগে তার কেনো বিয়ে হলো! এর সব দায় ইসলামের, মুসলমানের!













