কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কিশোরগঞ্জ শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রবাসীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আদর্শ যার যার, প্রবাসী কল্যাণ সবার’—এই মূলমন্ত্র নিয়ে অরাজনৈতিকভাবে সংগঠনটি পরিচালিত হচ্ছে। উপস্থিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা মো. এনামুল হক ভূঁইয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা রুহুল হোসাইন। সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা খলিলুর রহমান। জেলার ১৩টি উপজেলার প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সহযোগিতা এবং সভাপতি (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. হিরণ ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।প্রধান অতিথির বক্তব্যে রুহুল হোসাইন প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,”প্রবাসীরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের ত্যাগ ও কষ্ট অত্যন্ত নিবিড়ভাবে অনুধাবন করার বিষয়।
অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন,মালদ্বীপ প্রবাসী হাদিউল ইসলাম। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ জাভেদ রহিম। বিভিন্ন ধর্মীয় ও আইনি ব্যক্তিত্বসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে প্রবাসীদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।












