মোংলায় আড়াই লাখ টাকার ইয়াবা-গাঁজাসহ আটক ২
বাগেরহাটের মোংলায় যৌথবাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকার ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে, এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা থানার মোংলা বন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশির সময় ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোংলা সদর এলাকার মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)কে আটক করা হয়। জব্দকৃত মাদক এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, “মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”












