সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মিশরের সংস্কৃতি-ধর্মীয় আবেগের অনন্য প্রকাশ

নীলনদের দেশে ঈদ

আফছার হোসাইন,মিশর প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:২৭ পিএম
নীলনদের দেশে ঈদ

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্য ও আরব-আফ্রিকার অন্যান্য দেশের মতো ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ মিশরে-ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব। শুক্রবার (২০ মার্চ) ফজরের নামাজ শেষে দেশ জুড়ে মসজিদ থেকে ভেসে আসতে থাকে তাকবিরের ধ্বনি “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’। ঈদের এই পবিত্র সুরে মুখর হয়ে ওঠে চারপাশ, সৃষ্টি হয় এক অপার্থিব আবহ।ভোরের আলো ফোটার আগেই নারী, পুরুষ ও শিশুরা নতুন পোশাকে জায়নামাজ হাতে ছুটে যান মসজিদ ও খোলা মাঠের দিকে। সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পর রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন প্রান্তে একযোগে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত ও খুতবা।

মিশরে ঈদের জন্য নির্দিষ্ট কোনো ঈদগাহ না থাকায় ছোট-বড় মসজিদের পাশাপাশি স্কুল প্রাঙ্গণ ও বিভিন্ন উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় জামাত। এদেশে ১২ তাকবীর এ জামাত শেষে হাত তুলে মোনাজাত পড়া হয়না।রাজধানীর ইসলামিক কায়রো এলাকায় অবস্থিত বিখ্যাত আল- আজহার মসজিদ, ইমাম হোসেন ও অমর-ইবনুল-আস-সহ গুরুত্বপূর্ণ মসজিদ গুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন ঈদের নামাজে। দেশটির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ এলাকার মসজিদ ও খোলা মাঠে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। অন্যদিকে, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তিহাদসহ তার অঙ্গসংগঠনগুলো নিজস্ব উদ্যোগে আলাদা আলাদা ভাবে ছাত্র/ছাত্রীদের নিয়ে নানা আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেও দেশটিতে অবস্থানরত প্রবাসীদের কোন অনুষ্ঠান চোখে পরে না।এবার ঈদ উপলক্ষে চারদিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক দুইদিন মিলিয়ে মোট ছয়দিনের ছুটি উপভোগ করছেন দেশটির জনগণ। এ উপলক্ষে বহু বন্দিকে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।‌নীলনদের দেশ মিশরে ঈদুল ফিতরের বিশেষ মিষ্টান্ন হিসেবে জনপ্রিয় ‘কা’হক’—খেজুর, বাদাম ও মাখন-ময়দার সংমিশ্রণে তৈরি এই কুকিজ জাতীয় খাবার ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। এছাড়া ‘ফাসিখ’ (লবণাক্ত শুঁটকি মাছ), ‘বাছাল আখদার’ (পেঁয়াজ পাতা) এবং ‘আইশ বালাদি’ (দেশীয় রুটি) ঈদের খাবারের গুরুত্বপূর্ণ অংশ। তবে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে পিঠা-পায়েস, মোরগ পোলাওসহ দেশীয় নানা পদ দিয়ে ঈদের আনন্দ উদযাপন ও অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন।

সব মিলিয়ে ধর্মীয় আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে মিশরে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর-যা ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও আনন্দের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ধরা দিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক