মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশের গৌরব

হাটহাজারীর মুশাররফ হুসাইনের পিএইচডি লাভ

আফছার হোসাইন,মিশর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:১৮ এম
হাটহাজারীর মুশাররফ হুসাইনের পিএইচডি লাভ

ইলমের পবিত্র কেন্দ্র, জ্ঞানের কাবা খ্যাত মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের হাটহাজারীর কৃতি সন্তান ড. মুহাম্মাদ মুশাররাফ হুসাইন বিন মুহাম্মাদ নূরুল হক। দীর্ঘ অধ্যবসায়, সাধনা ও গবেষণার পথ পেরিয়ে তার এই অর্জন বাংলাদেশের দ্বীনি শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবময় সংযোজন।রোববার (৮ মার্চ) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলোজি অনুষদের ইমাম যাহাবি (রহ.) হলরুমে অনুষ্ঠিত হয় তাঁর পিএইচডি থিসিসের ডিসকাশন সেমিনার। উলুমুল হাদিস বিভাগের এই গবেষণা উপস্থাপনায় প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস গবেষক অধ্যাপক ড. সুবহি আব্দুল ফাত্তাহ রাবি এবং ড. মুহাম্মাদ নাসর আদ-দাসুকি আল-লাব্বান। থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. আল-খুশুয়ি মুহাম্মাদ আল-খুশুয়ি এবং অধ্যাপক ড. ইমাদ আস-সাইয়্যিদ মুহাম্মাদ ইসমাইল আশ-শিরবিনি। এছাড়া উসুলুদ্দিন অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ মুহাম্মদ হুসাইনসহ বিভিন্ন অনুষদের অধ্যাপক ও দেশি-বিদেশি বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।ড. মুশাররাফ হুসাইনের গবেষণার বিষয় ছিলযেখানে ইমাম কাসতাল্লানি রচিত বিখ্যাত গ্রন্থ আল-মাওয়াহিবুল লাদুন্নিয়াহ-এর ওপর ইমাম যুরকানি (রহ.)-এর ব্যাখ্যাগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশের গবেষণামূলক বিশ্লেষণ ও সমালোচনামূলক সম্পাদনা উপস্থাপন করা হয়। গভীর গবেষণা, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল উপস্থাপনায় পরীক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে “মারতাবাতুশ শরাফিস সানিয়া” বা “জাইয়্যিদ জিদ্দান (Very Good)” গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।১৯৭৪ সালে চট্টগ্রামের হাটহাজারীর এক ঐতিহ্যবাহী ইলমি পরিবারে জন্মগ্রহণ করেন ড. মুশাররাফ হুসাইন। তিনি বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী-এর অন্যতম প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ (রহ.)-এর প্রপৌত্র। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় শৈশব থেকেই তাঁর মাঝে জ্ঞানচর্চার গভীর অনুরাগ গড়ে ওঠে। তিনি ১৯৯৬ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে তাফসীর ও উলুমুল কুরআনে তাখাসসুস অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা, লখনৌ থেকে ‘আল-আলিমিয়্যাহ’ ডিগ্রি লাভ করেন।

২০১৩ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে উলুমুল হাদিস বিভাগে মাস্টার্স সম্পন্ন করার পর দীর্ঘ গবেষণা সাধনার মাধ্যমে এবার একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হাটহাজারী মাদ্রাসার উলুমুল হাদিস, দাওয়াহ ও ইরশাদ বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা ও নানুপুর উবাইদিয়া মাদ্রাসায়ও অধ্যাপনা করেছেন।

মিশরে অবস্থানকালে তিনি বাংলাদেশি ছাত্রসমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম। এছাড়া বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তিহাদ-এর ২০০৫–২০০৬ সেশনে প্রচার সম্পাদক এবং ২০০৭–২০০৮ সেশনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।ড. মুশাররাফ হুসাইনের এই অর্জনে মিশরে বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই সাফল্য বাংলাদেশের ছাত্রসমাজের জন্য এক অনুপ্রেরণার উৎস।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নিজের প্রতিক্রিয়ায় ড. মুশাররাফ হুসাইন বলেন,জ্ঞান অর্জন কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘ সাধনা ও প্রচেষ্টার পর জীবনের এই সময়ে এমন সাফল্য অর্জন মহান আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ।

৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৯ দশমিক ৮০ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৫ দশমিক ৫০ ভাগ।

 

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক