শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় গৃহ নির্যাতনের শিকার নারীদের দ্রুত সহায়তা নিশ্চিত করবে ‘প্রিজমআনিতা’

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:১৫ পিএম
মালয়েশিয়ায় গৃহ নির্যাতনের শিকার নারীদের দ্রুত সহায়তা নিশ্চিত করবে ‘প্রিজমআনিতা’

নারীদের বিভিন্ন পারিবারিক সমস্যায়, বিশেষ করে গৃহ নির্যাতনের শিকারদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে আজ সরকার উইমেনস রেফারেল, ইন্টারভেনশন, সাপোর্ট, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভোকেসি(প্রিজমআনিতা) উদ্যোগ চালু করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেন, প্রিজমআনিতা উদ্যোগের লক্ষ্য হলো নারীদের জন্য সহায়তা সেবা পাওয়ার পথকে আরও দ্রুত, কার্যকর, সমন্বিত এবং ভুক্তভোগীবান্ধব করা। একই সঙ্গে এই উদ্যোগ নারীদের জন্য আরও সমন্বিত ও বিস্তৃত সহায়তা প্রদান করবে।

তিনি জানান, এই উদ্যোগ শুধু নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রণালয় -এর সেবার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি বিভাগের সহায়তায় এটি পরিচালিত হবে, যাতে নারীদের জন্য সহায়তা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা যায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রধানমন্ত্রী বলেন, মাদানি সরকারের কাঠামোর মধ্যে আমরা নিশ্চিত করব যে প্রিজমআনিতা আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ হয়ে কাজ করবে না। নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রণালয়-এর সব কর্মসূচি, অনুষ্ঠান ও প্রচেষ্টা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের পূর্ণ সমর্থন পাবে।”

তিনি আরও বলেন, সরকারের প্রধান সচিব সমন্বয় সভাগুলোতে নারীদের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। প্রিজমআনিতা উদ্যোগের আওতায় পরামর্শ সেবা, রেফারেল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কেস সমন্বয় অন্তর্ভুক্ত থাকবে।

১০ মার্চ মঙ্গলবার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার -এ আয়োজিত ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ, শিক্ষা মন্ত্রী ফাদলিনা সিদেক, নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়ন মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি এবং তার সহকারী লিম হুই ইং।

প্রিজমআনিতা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আনোয়ার বলেন, এই উদ্যোগের মাধ্যমে একটি তথ্য প্ল্যাটফর্ম ও সেবা-ম্যাচিং ব্যবস্থা চালু করা হবে। এর ফলে সংকট পরিস্থিতিতে থাকা নারীরা জটিল ক্র্যাটিক প্রক্রিয়া ছাড়াই দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন।

এ উদ্যোগের অ্যাডভোকেসি হাব নারীদের মধ্যে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট টু থাউজ্যান্ড টুয়েন্টি-টু (অ্যাক্ট এইট ফোর জিরো) এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা ও বোঝাপড়া বাড়াতেও কাজ করবে।

প্রধানমন্ত্রী জানান,প্রিজমআনিতা সেবা দেশের সব স্টেট উইমেন ডেভেলপমেন্ট অফিসেস (পি-পি-ডব্লিউ-এন)-এ চালু করা হবে এবং পরামর্শ ও কাউন্সেলিং সেবা অব্যাহত থাকবে।

নারীর ক্ষমতায়ন জোরদার করতে আনোয়ার হাউসওয়াইভস সোশাল সিকিউরিটি স্কিম (লিন্দুং কাশি)-এর মাধ্যমে কর ছাড় সুবিধাও ঘোষণা করেন। এই কর্মসূচি ২০২২ সালে পারকেসো (সোশাল সিকিউরিটি অর্গানাইজেশন)-এর ব্যবস্থাপনায় চালু করা হয়েছিল।

তিনি বলেন, বছরে ১২০ রিঙ্গিত অবদান দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করা যায় এবং এতে বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন, অক্ষম হয়ে পড়লে চিকিৎসা সুবিধা, পুনর্বাসন সহায়তা, অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা।

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এমপাওয়ারিং উইমেন, স্ট্রেংদেনিং দ্য নেশন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে, যার মধ্যে পরিবার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশ প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের পথে এগোলেও ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মূল্যবোধ পরিবার ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করা প্রয়োজন।

আনোয়ার বলেন, আমরা যখন আকাশ ছোঁয়ার চেষ্টা করি, তখনও আমাদের মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর মাটিতে দাঁড়িয়ে থাকা মানে হলো বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা। যা পরিবার প্রতিষ্ঠান থেকেই গড়ে ওঠে।

অনুষ্ঠানে আনোয়ার কয়েকটি পুরস্কারও প্রদান করেন। উইমেন আইকন অ্যাওয়ার্ডপান দাতুক রুগায়াহ আবদুল মাজিদ, উইমেন-ফ্রেন্ডলি কোম্পানি অ্যাওয়ার্ড পায় টেকনোকম সিস্টেমস প্রাইভেট লিমিটেড (ভেঞ্চার গ্রুপ)।
উইমেন কমিউনিটি এমপাওয়ারমেন্ট এনজিও অ্যাওয়ার্ড পায় উইমেন অফ উইল, যা গ্রহণ করেন সংগঠনের সভাপতি দাতিন গোহ সুয়েট লান।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক